প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভুয়া কবিরাজের প্রতারণা, জামালপুরে স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ১

জামালপুর প্রতিনিধিপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২২:১৬
ভুয়া কবিরাজের প্রতারণা, জামালপুরে স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ১

জামালপুরে মা-বাবার ভালোবাসা পেতে শিশু প্রতারক কবিরাজের শরণে, স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরীর সঙ্গে হয় পরিচয়। তারপর ভুক্তভোগীকে ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার। এমন প্রতারণার অভিযোগে ভুয়া কবিরাজ চক্রের মূলহোতা মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে জামালপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

এ ঘটনায় উদ্ধার করা হয়েছে প্রতারণার মাধ্যমে নেওয়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার।

আজ বৃহস্পতিবার দুপুরে জামালপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানাচ্ছিলেন পুলিশ সুপার পংকজ দত্ত। গ্রেপ্তার মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চর যথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। তিনি পরিচিত ছিলেন ’মেড ইন জামালপুর’ নামের একটি পেজের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, শেরপুর সদর উপজেলার মাধবপুর এলাকার কাপড় ব্যবসায়ী সাইদুর রহমানের বড় মেয়ে মোছা. লুবাবা (১৩) বিশ্বাস করত যে তার বাবা-মা ছোট দুই সন্তানকে বেশি ভালোবাসেন। এই মানসিক দ্বিধা থেকেই সে সামাজিক যোগাযোগমাধ্যমে সমাধান খুঁজতে থাকে।

এ সময় টিকটকে তার পরিচয় হয় নিজেকে তান্ত্রিক পরিচয় দেওয়া এক ব্যক্তি ’খোরশেদ কবিরাজ’এর সঙ্গে । পরে ’কবিরাজ’ পরিচয়ে একটি চক্র ইমু অ্যাকাউন্টের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করে তাকে আশ্বাস দেয় বিভিন্ন সমস্যার সমাধানের।

জানা যায়,গত ৬ থেকে ৯ মার্চ পর্যন্ত বিভিন্ন অজুহাতে কবিরাজ ফি, খাসি, জায়নামাজ, আগরবাতি, মোমবাতি, গরুর দুধ, ফল এবং পরবর্তীতে জোড়া শুকর ও চন্দন কাঠ কেনার কথা বলে বিকাশের মাধ্যমে মোট ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

পরে আরও অর্থ দাবি করলে লুবাবা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পাঠায়। এতে প্রায় সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও ১ লাখ টাকা নেওয়া হয় প্রতারণার মাধ্যমে।

ঘটনাটি জানাজানি হলে গত ১৭ মার্চ শেরপুর থানায় করা হয় মামলা। পরে পিবিআই হেডকোয়ার্টার্সের নির্দেশে শুরু হয় তদন্ত। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে গত ৯ এপ্রিল গাজীপুরের শ্রীপুর থেকে চক্রের দুই সদস্য মো. মুছা মিয়া (২৯) ও মো. রফিকুল ইসলামকে (২৮) করা হয় গ্রেপ্তার।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূলহোতা মনির হোসেনকে গ্রেপ্তার করা হয় ময়মনসিংহের কোতোয়ালি উপজেলার মাসকান্দা এলাকা থেকে।

আটক মনিরের তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করা হয় মাটির নিচে পুঁতে রাখা ২৫ ভরি ৯ আনা ৪ রতি স্বর্ণালঙ্কার। এ সময় জব্দ করা হয় আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬৪ লাখ টাকা।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত বলছিলেন, ’তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত তদন্ত সম্পন্ন করে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে চক্রের মূলহোতাকে। উদ্ধার করা স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন জব্দের পাশাপাশি গ্রেপ্তার মনিরকেও পাঠানো হয়েছে আদালতে।

গ্রেপ্তারপ্রতারণাজামালপুরপিবিআই
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise