প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাজীপুর

ফ্যাক্টরিতে চুরি, ৫ লাখ টাকার সরঞ্জামসহ কর্মচারী গ্রেপ্তার

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ২০:৪৫
ফ্যাক্টরিতে চুরি, ৫ লাখ টাকার সরঞ্জামসহ কর্মচারী গ্রেপ্তার

ছবিঃ আগামীর সময়

গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার স্যাম্পল সেকশন থেকে চুরি হওয়া প্রায় পাঁচ লাখ টাকার কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ ঘটনায় কারখানার এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

গ্রেপ্তার কর্মচারীর নাম রিয়াদুল ইসলাম সিয়াম (১৯)। তিনি গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় অবস্থিত ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডের কর্মচারী।

সিআইডি সূত্রে জানা গেছে, গত ১৪ মার্চ রাতে একটি চোরচক্র কারখানার সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে সুকৌশলে স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করে। পরবর্তীতে বিষয়টি সিআইডিকে অবহিত করা হলে গাজীপুর জেলা ও মেট্রো ইউনিটের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে।

তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারখানার কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়ামের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পরে বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে সিআইডি তার ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেডের ওপর থেকে চুরি যাওয়া ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, সিয়াম অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করেছে।

‘সিয়ামের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ছয়টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে’, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান জসীম উদ্দিন।

গাজীপুরসিআইডিচুরিফ্যাক্টরি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise