শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
কুমিল্লা প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার বুড়িচংয়ে ধর্ষণের পর শিশু হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন কুমিল্লার শিশু ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবদুল হান্নান।
দণ্ডপ্রাপ্ত আসামি ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের বাসিন্দা।
বাদীপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানিয়েছেন, ২০২১ সালে ভারেল্লা গ্রামে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীমকে ধর্ষণের পর হত্যা করে আসামি। পরে মরদেহ পলিথিনে পেঁচিয়ে একটি টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখা হয়।
এ ঘটনায় নিহত শিশুটির মা বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।



