কুড়িগ্রাম
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি

সংগৃহীত ছবি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এক শিশুসহ তিন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ নারীসহ মোট ৯ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন এক শিশুসহ তিনজন। আহতদের দ্রুত ভর্তি করা হয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানিয়েছে, সড়ক দুর্ঘটনার পর কাজ চলছে এলাকায় যান চলাচল স্বাভাবিক করতে।



