প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জ্বালানি জঞ্জালে ‘আরেক হত্যাকাণ্ড’

নড়াইল প্রতিনিধিপ্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১০:০৬
জ্বালানি জঞ্জালে ‘আরেক হত্যাকাণ্ড’

সংগৃহীত ছবি

সরকারের তরফে জ্বালানি সরবরাহ স্বাভাবিক দাবি করা হলেও তেল নিয়ে তেলসমাতি চলছেই। জ্বালানি জটিলতায় ঘটেছে প্রথম প্রাণ যাওয়ার ঘটনা। তেল না পেয়ে বাগবিতণ্ডার জেরে ফিলিংস্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে খোদ চালকের বিরুদ্ধে। 

নড়াইল সদর উপজেলার এ ঘটনায় ফিলিংস্টেশনের আরেক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। তাকে পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঘটনাটি ঘটে শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেলব্রিজের কাছে।

নিহতের নাম নাহিদ সরদার (৩৫)। তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে তিনি। নাহিদ উপজেলার মের্সাস তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার ছিলেন। আহত জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিংস্টেশনের সিসিটিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, শনিবার দিবাগত রাতে বিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পের সামনেই অবস্থান নেন। রাত ২টা ১০ মিনিটে স্টেশনের কাজ সেরে বাড়ির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বের হন নাহিদ। সঙ্গে ছিলেন সহকর্মী জিহাদ। এরপর ট্রাক নিয়ে তাদের পিছু নেয় চালক সুজাত।

পুলিশ জানায়, পরে ওই ট্রাকচাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিলে সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজে। আর ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফিলিংস্টেশনের কর্মচারীরা জানান, শনিবার রাতে ট্রাকচালক সুজাত তেল নিতে ফিলিং স্টেশনে আসেন। তেল নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে ট্রাকচালকের কথা কাটাকাটি হয়। ক্ষুব্ধ ট্রাকচালক প্রকাশ্যে হত্যার হুমকি দেন ম্যানেজারকে ।

বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী।

চলতি বছরের ৮ মার্চ ঝিনাইদহ-ঢাকা জাতীয় মহাসড়কের সেন্ট্রাল বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য তেল কিনতে গিয়ে মারধরে এক ছাত্রনেতার মৃত্যু হয়েছে। নিহত নীরব পাম্পে গিয়ে যে পরিমাণ তেল চান পাম্প কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানালে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাম্পের কয়েকজন কর্মচারী তাকে মারধর করে। পরে গুরুতর অবস্থায় ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর নীরবকে মৃত ঘোষণা করে।

এর আগে ১৬ জানুয়ারি রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে ঘটনাস্থল ত্যাগ করতে গেলে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজনের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহা (২৮)।



জ্বালানিখুননড়াইল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise