জামালপুরে পাম্পে তেল কম দেওয়ার ঘটনায় জরিমানা

ছবি: আগামীর সময়
জামালপুরে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগে এক মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন।
গতকাল বুধবার বিকালে পৌর শহরের খাজা পেট্রোলিয়াম পাম্পে পরিচালনা করা হয় এই অভিযান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই পাম্পে গ্রাহকদের তেল কম দেওয়ার অভিযোগ ছিল। বিষয়টি নিশ্চিত হয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানে পরিমাপে কারচুপি করে তেল কম সরবরাহের প্রমাণ পাওয়ায় পাম্পমালিককে করা হয় ৫৫ হাজার টাকা জরিমানা। এ সময় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা-অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
অভিযান শেষে পাম্পমালিককে ভবিষ্যতে নিয়ম মেনে জ্বালানি সরবরাহ করার জন্য করা হয় সতর্ক।



