সাতক্ষীরায় ধানবোঝাই ট্রলি উল্টে চালক নিহত

গ্রাফিকস: আগামীর সময়
সাতক্ষীরা সদর উপজেলায় ধানবোঝাই একটি ট্রলি উল্টে নিহত হয়েছেন চালক গণেশ সরকার (৪৫)। বুধবার বিকেলে সাতক্ষীরা-যশোর সড়কের কদমতলা বাজারের তিন রাস্তার মোড়ে ঘটে এ দুর্ঘটনা।
নিহত গণেশ সরকার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামের বৃঞ্চি সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, বিকেলে পায়রাডাঙ্গা এলাকা থেকে ট্রলিতে ধান বোঝাই করে কদমতলা বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। তিন রাস্তার মোড় পার হওয়ার সময় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি নিজের ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ত্রিদেব সরকার উল্লেখ করেন, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে তার।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাসুদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে করা হয়েছে হস্তান্তর।



