পরিবেশ ও জলবায়ু মন্ত্রী
ক্রীড়াক্ষেত্রে থাকবে না কোনো বৈষম্য

ছবি: আগামীর সময়
পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের ক্রীড়াক্ষেত্রে কোনো থাকবে না বৈষম্য। যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ পাবে সবাই।
শনিবার ফেনী শহরের খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেসিয়ামে নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বললেন, দেশের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতেই করা হচ্ছে এ ধরনের আয়োজন। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের শিশুদের অন্তত একটি করে খেলায় যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার অনুযায়ী আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টের।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন এবং জেলা পরিষদের প্রশাসক এম এ এ খালেক।



