প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে এসআইসহ আহত ৩, গ্রেফতার ৯

মানিকগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৪
মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে এসআইসহ আহত ৩, গ্রেফতার ৯

ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চরউলাইল গ্রামে মাদকবিরোধী অভিযান ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একজন এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি মামলায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে চরউলাইল গ্রামে অভিযান পরিচালিত হয়। অভিযানে আলেকের ছেলে মোঃ লাব্লু ওরফে লাবু মিয়া (৪৫)-কে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটকের পর তাকে নিয়ে ফেরার পথে সইজুদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে লাব্লুর আত্মীয়-স্বজন ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা লাব্লুকে ছিনিয়ে নেয়। হামলায় এসআই আনোয়ার হোসেন, কনস্টেবল মির্জা রেজাউল করিম ও হাসান আলী আহত হন। আহত দুই কনস্টেবল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, আর এসআই আনোয়ার প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে সিংগাইর থানায় দুটি মামলা দায়ের করেন। একটি মামলা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, যেখানে লাব্লুকে আসামি করা হয়েছে। অন্য মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।

হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন; পূর্ণিমা বেগম (২০), শাবানা (২৬), জাহানারা (২৩), আজিমুদ্দিন (৬৫), আমিনুর (২৭), অন্তর (২০), মৌ আক্তার (১৯), আসমা বেগম (৪৫) ও আব্দুর রউফ ওরফে জুয়েল (২৬)।

থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা হামলায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, গ্রেপ্তার প্রত্যেকেই হামলায় সরাসরি অংশ নিয়েছে।

তবে গ্রেপ্তারকৃতদের স্বজনদের দাবি, প্রকৃত হামলাকারীরা পালিয়ে গেলেও নিরপরাধদের আটক করা হয়েছে। তাদের মধ্যে দুই নারীর কোলে শিশু সন্তান রয়েছে বলেও তারা জানান।

মাদকগ্রেফতারমানিকগঞ্জ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise