প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছুটির তৃতীয়দিনে পাটুরিয়ায় চাপ, ফাঁকা ঢাকা-আরিচা মহাসড়ক

মানিকগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ২১:১৯
ছুটির তৃতীয়দিনে পাটুরিয়ায় চাপ, ফাঁকা ঢাকা-আরিচা মহাসড়ক

ছবিঃ আগামীর সময়

ঈদের ছুটির তৃতীয় দিনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট পার হতে দূরপাল্লার বাসে চেপে আসছেন হাজারও যাত্রী। ঢাকা, গাজীপুর, আশুলিয়াসহ আশপাশের এলাকা থেকে লোকাল বাসেও আসছেন অনেকে। 

তবে ঘাট এলাকায় ভোগান্তির কোনো অভিযোগ নেই যাত্রীদের। পৌঁছানোর  এক ঘণ্টার মধ্যে ফেরিতে উঠছে বাস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফেরিঘাট ঘুরে দেখা গেছে এ চিত্র।

আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক কামাল হোসেন স্ত্রী ও এক সন্তান নিয়ে গ্রামের বাড়ি মাগুড়া সদরে যাচ্ছেন। লঞ্চঘাট এলাকায় কথা হলে তিনি বললেন, ‘আশুলিয়া থেকে সাভার এসেছি। তারপর সাভার থেকে বাসে উঠছি। এবার রাস্তায় (ঢাকা-আরিচা মহাসড়ক) যানজটে পড়তে হয় নাই। তবে লঞ্চঘাটে এসে কিছু সময় লঞ্চের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে।’

লালন পরিবহনের একটি বাসের যাত্রী হামিদুর রহমান জানালেন তার অভিজ্ঞতা।

‘কুষ্টিয়া সদরে গ্রামের বাড়িতে যাচ্ছি। প্রায় এক ঘণ্টা আগে ঘাটে আসছি। খুব একটা ভোগান্তি হয়নি। ঈদের আগে ঘাটে ফেরির জন্য এক ঘণ্টা অপেক্ষা অনেকটা স্বাভাবিক বিষয়।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেনের মতে, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন একেবারেই কমে গেছে। তবে ঈদের আগে এই ঘাটে চাপ বেড়ে যায়।

পর্যাপ্ত ফেরি থাকায় ভোগান্তি ছাড়াই এবার যাত্রী ও যানবাহন নৌপথ পারাপার হচ্ছে বলে জানালেন তিনি। 

(বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানিয়েছে, ঈদের ছুটি মঙ্গলবার শুরু হলেও পাটুরিয়া ঘাটে চাপ বাড়তে থাকে বুধবার দুপুর থেকে। এদিন বেশিরভাগ পোশাক কারখানা ছুটি হওয়ায় শ্রমিকরা বাড়ির পথে রওনা দেন। দূরপাল্লার ও লোকাল বাসের পাশাপাশি ঘাটে দেখা গেছে প্রচুর মোটরসাইকেল ও প্রাইভেট কার।

এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এই রুটে লঞ্চ চলছে ২২টি। আর আরিচা-কাজীরহাট নৌপথে চলছে ১২টি লঞ্চ ও ৪০টির মতো স্পিডবোট। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে এসব তথ্য।

ঘাটে চাপ থাকলেও প্রায় ফাঁকা ঢাকা-আরিচা মহাসড়ক। কয়েকটি বাসস্ট্যান্ড এলাকায় ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, মহাদেবপুর, বরঙ্গাইল ও টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় দেখা গেছে যানবাহনের ধীরগতি। যাত্রীদের উঠানামার কারণে এই ধীরগতি হলেও কোথাও নেই যানজট।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল বাশার বললেন, ‘গতকাল থেকে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। ঘাট পার হতে আসা যানবাহনগুলোকে সুশৃঙ্খলভাবে রাখতে এবং ফেরিতে উঠানামা করাতে ট্রাফিক পুলিশসহ থানা পুলিশের সদস্যরা কাজ করছেন।’

‘তবে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে কোথাও যানজট নেই’- যোগ করেন এই কর্মকর্তা।

মানিকগঞ্জপাটুরিয়া-দৌলতদিয়াঈদযাত্রামহাসড়কঢাকা-আরিচা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise