প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘এ নেগেটিভ’ কিশোরীকে ‘ও পজিটিভ’ রক্ত পুশ, তদন্তে কমিটি

জামালপুর প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৭:০৯
‘এ নেগেটিভ’ কিশোরীকে ‘ও পজিটিভ’ রক্ত পুশ, তদন্তে কমিটি

অ্যাপেনডিক্সের অস্ত্রোপচার করাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় ১৪ বছরের আফসানা আক্তার। মঙ্গলবার অস্ত্রোপচারের পর তার দেহে ‘ও পজিটিভ’ ব্লাড পুশ করেন এক নার্স। আধাঘণ্টা পর তিনি বুঝতে পারেন রোগীর ব্লাডগ্রুপ ‘এ নেগেটিভ’!

মেয়েটিকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আর নার্সের গাফিলতি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে কমিটি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শামীম ইফতেখার নিশ্চিত করেছেন এ ঘটনা।

আফসানা আক্তার শেরপুর সদর উপজেলার মোকসেদপুর এলাকার আনিসুর রহমান ও আন্জুমান আরা বেগমের মেয়ে। নারায়ণগঞ্জের রূপসী এলাকার নিউ মডেল বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ে আফসানা। জামালপুরে তার নানাবাড়ি। মায়ের সঙ্গে কিছুদিন আগে বেড়াতে আসে সে।

আফসানার মামা আবীর হাসান দিয়েছেন ঘটনার বর্ণনা- ‘কয়েকদিন আগে আমার ভাগ্নির পেটে ব্যথা হয়। গত শনিবার একটি বেসরকারি হাসপাতালের ডাক্তার দেখাই। তার পরামর্শে পরে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বেশকিছু পরীক্ষা করার পর ডাক্তার সাইফুল্লাহ কবীর জানালেন যে আফসানার অ্যাপেনডিসাইটিস হয়েছে। মঙ্গলবার অপারেশনের পর হঠাৎ আঁখি নামের এক নার্স এসে তার শরীরে রক্ত দিতে শুরু করেন। অথচ তাকে রক্ত দেওয়ার কথা ডাক্তার আমাদের আগে বলেননি।’ 


প্রায় আধাঘণ্টা পর নার্স বুঝতে পারেন, ‘এ নেগেটিভের’ রোগীকে তিনি ‘ও পজিটিভ’ রক্ত দিচ্ছেন- অভিযোগ আবীরের। তার ধারণা, আফসানার পাশের শয্যায় থাকা সিজারিয়ান অপারেশনের রোগীর ‘ও পজিটিভ’ রক্ত প্রয়োজন ছিল। তার বদলে আফসানাকে ওই ব্লাড পুশ করেন নার্স। 

আফসানার মা আন্জুমান আরা বললেন, ‘‘আমার মেয়ের কোনো রক্তের প্রয়োজন ছিল না। রক্তের কোনো কথাও বলেননি চিকিৎসক। হঠাৎ করেই নার্স রক্ত নিয়ে এসে শরীরে দেওয়া শুরু করেন। আমি থামাতে গেলে ওই নার্স বলেছেন ‘আমার চেয়ে বেশি বুঝেন?’ এই বলে আমার মেয়ের শরীরে রক্ত দেওয়া শুরু করেন তিনি।”

এ নিয়ে হট্টগোলের পর মঙ্গলবার রাতেই নার্স আঁখিকে সরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরদিন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান সোহানের কাছে লিখিত অভিযোগ দেয় আফসানার পরিবার। 

‘মেয়েটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল’- বললেন হাসপাতালের আরএমও শামীম ইফতেখার।

২০ মিলিমিটার রক্ত ভুলে পুশ করা হয় বলে জানালেন হাসপাতালের সহকারী পরিচালক। হাসপাতালের কাগজে অবশ্য লেখা, ভুলে দেওয়া রক্তের পরিমাণ ৫০ মিলিমিটার।

‘ভুল রক্ত গেলে সাধারণত রোগীর শরীরে অ্যালার্জি, শ্বাসকষ্ট, জ্বর ও বমি হতে পারে। মৃত্যুঝুঁকিও থাকে। তবে এই রোগীর শরীরে কম পরিমাণে ওই রক্ত গেছে। তাকে আমরা অবজার্ভেশনে রেখেছি। এখন পর্যন্ত সুস্থ আছে’- বললেন ডা. মাহফুজুর রহমান।

ঘটনা তদন্তে মেডিসিন বিশেষজ্ঞ মোশায়েরুল ইসলাম সুমনকে প্রধান করে কমিটি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি- জানালেন সহকারী পরিচালক।

হাসপাতালজামালপুরভুল চিকিৎসা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise