প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি, নেপথ্যে কী

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৪
শিক্ষিকার সঙ্গে বিএনপি নেতার হাতাহাতি, নেপথ্যে কী

সংগৃহীত ছবি

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতাকর্মী ও শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষক এবং বিএনপি নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের কক্ষে ও কলেজ চত্বরে ঘটেছে এ ঘটনা। রীতিমতো ভাইরাল শিক্ষিকা ও বিএনপি নেতার মারামারির একটি ভিডিও। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে সংশ্লিষ্ট ওই বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে।

অভিযোগ রয়েছে, বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে কলেজ মাঠ ব্যবহারের জন্য গাড়ি পার্কিং ও অন্যান্য খরচের নামে অর্থ দাবি করা হয়। এ নিয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।

অধ্যক্ষের কক্ষে উত্তপ্ত পরিস্থিতির ধারাবাহিকতায় আকস্মিকভাবেই বাকবিতণ্ডায় জড়ান সেই নারী প্রদর্শক ও বিএনপি কর্মী শাহাদ আলী। বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথম সেই নারীই চড়াও হন শাহাদ আলীর ওপর। ফোন ক্যামেরা চালু করে বিএনপি নেতাদের কর্মকাণ্ড রেকর্ড করার পাশাপাশি চড় মারতে উদ্যত হন তিনি। ঘটনার প্রক্ষাপটে শাহাদ আলী তার পায়ের স্যান্ডেল খুলে আঘাত করতে থাকেন সেই নারী প্রদর্শককে। অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা তাদের নিবৃত্তের চেষ্টা করলে তারাও হামলার শিকার হয়ে আহত হন। সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই শিক্ষিকা প্রথমে প্রতিবাদ করতে গিয়ে উত্তেজিত হয়ে ওঠেন এবং ফোনে ভিডিও ধারণের পাশাপাশি শাহাদ আলীর দিকে তেড়ে যান। পরে শাহাদ আলী তার স্যান্ডেল খুলে তাকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকও আহত হন।

আরও পড়ুন

চড়ের জবাবে শিক্ষিকাকে বিএনপি নেতার জুতা পেটা

২৪ এপ্রিল ২০২৬

ঘটনার রেশ পরে কলেজ ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে পড়ে। সেখানে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীর সঙ্গেও ওই শিক্ষিকার উত্তপ্ত বাকবিতণ্ডা ও সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

অভিযুক্ত শাহাদ আলী দাবি করেন, তার ওপর প্রথমে আঘাত করা হয়েছিল। অন্যদিকে আলেয়া খাতুন হীরা অভিযোগ করেন, অধ্যক্ষকে মারধর করা হচ্ছিল বলে প্রতিবাদ করলে তাকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করা হয়।

আহত শিক্ষকদের অভিযোগ, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ৩০-৪০ জন নেতাকর্মী এ হামলায় অংশ নেন। তবে আকবর আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, পূর্বের কিছু আর্থিক অনিয়মের হিসাব চাওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের দাবি, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন পক্ষ তার কাছে চাঁদা দাবি করে আসছিল। কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় এ ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেছেন, ‘এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপিহাতাহাতিশিক্ষিকানেপথ্যে
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise