আইনমন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই

ছবিঃ আগামীর সময়
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন কথা হচ্ছে তখনই আইনমন্ত্রী বললেন, জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই।
আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট মো.আসাদুজ্জামান। তিনি শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খালখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন। এই বক্তব্যেই মন্ত্রী বললেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে।
দেশের তেলের বাজারের সংকট নিয়ে জানালেন কঠিন শাস্তির বার্তা। বললেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুদদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খাল খনন নিয়ে তার ভাষ্য, দেশকে বাঁচাতে হলে খাল-নদীখনন ও দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন, খাল, জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে।
আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকুপায় খানখনন কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

