প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: দুজন নিহতের ঘটনায় মামলা

অনলাইন ডেস্কপ্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৩
চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণ: দুজন নিহতের ঘটনায় মামলা

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে ‘ককটেল তৈরির সময়’ বিস্ফোরণে দুজন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। বিস্ফোরক আইনে করা এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে আহত তিনজনসহ পাঁচজনকে।


সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন শনিবার রাতে মামলাটি করেন। আসামি করা হয়েছে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে।


তথ্যটি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নতুন করে আরও দুজনকে সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকা থেকে রাত দেড়টা সময় গ্রেপ্তার করা হয়েছে। গতকালই গ্রেপ্তার করা হয়েছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনজনকে। এ ঘটনার তদন্তকাজ চলছে।’


গ্রেপ্তার আসামিরা হলেন, সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. ইউসুফ, মো. বজলুর রহমান ও মো. মিনহাজ, গোঠাপাড়া গ্রামের মো. শাকিল এবং উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বজলুর, মিনহাজ ও শুভ।


চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ার একটি বাড়িতে গত শনিবার ভোর ৫টায় এই বিস্ফোরণ ঘটে। নিহত হন সদরের রাণিহাটি ইউনিয়নের ধুমিহায়াতপুর এলাকার মো. আলামিন ও শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের কোথানিপাড়ার মো. জিহাদ।


স্থানীয় চরবাটান ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম ঘটনার দিন বলেন, ‘আমাদের ধারণা, নির্বাচনপরবর্তী সহিংসতা বা এলাকায় আধিপত্য বিস্তারের জন্য এখানে বোমা তৈরি করা হচ্ছিল। যেহেতু ঘটনাটি ঘরের ভেতরে ঘটেছে এবং ঘরের টিন উড়ে অনেক উঁচুতে চলে গেছে, তাতে স্পষ্ট বোঝা যায় এটি বোমা বানানোর সময় ঘটেছে... বাড়িটি নিরিবিলি হওয়ায় তারা বোমা তৈরির জন্য নিরাপদ মনে করেছিল।’


বিস্ফোরণের ভয়াবহতা বোঝাতে তিনি বলেন, ‘এমন একটি বোমা কোনো জনবহুল জায়গায় বিস্ফোরিত হলে অন্তত ৫০০ লোক মারা যেত।’


পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ঘটনার দিন বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি, ভোরবেলা ৫টা-৫.৩০টার দিকে এখানে বিকট শব্দ হয়। ককটেল বিস্ফোরণ বা বোমা বিস্ফোরণের মতো শব্দ... প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে, ককটেল তৈরি বা মজুত করার সময় বিস্ফোরণ ঘটে থাকতে পারে।’

বিস্ফোরণমামলাচাঁপাইনবাবগঞ্জ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise