প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিপাকে কৃষক

‘বাজারে দাম নাই, আলু রাহারও জাগা নাই’

পটুয়াখালী প্রতিনিধিপ্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫
‘বাজারে দাম নাই, আলু রাহারও জাগা নাই’

আলু তুলে ক্ষেতের পাশেই স্তূপ করে রেখেছেন কৃষক জামাল মীর। ছবি : আগামীর সময়

নিজের কোনো জমি নেই পটুয়াখালীর গলাচিপার কৃষক জামাল মীরের। অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন নানা ধরণের মৌসুমি ফসল। এ বছরও আমন ধান বি‌ক্রির জমা‌নো পঞ্চাশ হাজার টাকায় বর্গা নেন ১২৫ শতাংশ জমি। ভালো দামের আশায় সেই জমিতে চাষ করেছিলেন আলু। হয়েছে বাম্পার ফলন। তবুও আলু তোলার পর যে দাম পাচ্ছেন তাতে লাভ তো দূরে থাক খরচের টাকা তুলতেই হিমশিম খাচ্ছেন তিনি।

উপজেলার আব্দুল্লাপুর গ্রামের এই চাষি বলেছেন, বর্গা নেওয়া ১২৫ শতক জমিতে আলু চাষ করতে কিটনাশক ও শ্রমিকের মুজুরি মিলিয়ে খরচ করেছেন প্রায় ২ লাখ টাকা। ফলন ভালো হলেও বাজার পড়ে যাওয়ায় বিক্রিও করতে পারছেন না। তাই বাধ্য হয়ে আলু তুলে স্তূপ করে রেখেছেন খেতের পাশে। হিমাগার স্বল্পতায় পারছেন না আলু সংরক্ষণ করতেও। কীভাবে পরের মৌসুমে ফসল চাষ করবেন তা নিয়েও রয়েছেন দুশ্চিন্তায়।

শুধু জামাল মীরই নন। আলু চাষ করে একই ধরনের বিপাকে পড়েছেন উপজেলার অন্য আলু চাষিীরাও।

আলুচাষি আইয়ুব হাওলাদার বলেছেন, প্রতি বিঘায় তার খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ১৫-২০ হাজার টাকায়। বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ৫ থেকে ১০ হাজার টাকা।

একই কথা বলেছেন রেজাউল মাতুব্বরও। তিনি বলেন, বীজ, সার, শ্রমিকসহ সব খরচ মিটিয়ে আলু বিক্রি করে হাতে কিছুই থাকছে না বলে জানান।

স্থানীয় কৃষক আম্বিয়া আক্ষেপ করে বলেছেন, ‘সকাল থেকে বিকাল পর্যন্ত খাটুনি দেই, করি দুইডা টাহার জন্য। বাজারে দাম নাই আলু রাহার জাগাও নাই। তাই মাঠেই কুডা দিয়া ঢাইকা রাহি। বৃষ্টি আইলেই সব নষ্ট হয়ে যায়। যদি হিমাগার থাকতো, হ্যারে মোরা কিছু দাম পাইতাম।’

এভাবেই ক্ষেতের পাশে রাখা আলুর স্তূপতিন বছর আগেও পটুয়াখালী ছিল বরিশাল বিভাগের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা। কিন্তু সংরক্ষণ সংকট ও বাজারমূল্যের অস্থিরতায় আজ সেই জেলায় আবাদ কমেছে অর্ধেকেরও বেশি।

গলাচিপা উপজেলা কৃষি অফিসের তথ্য বলছে, ২০২৪ সালে এখানে প্রায় ৪০০ হেক্টর জমিতে আলু চাষ হলেও ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৩৬০ হেক্টরে। ২০২৬ সালে ঘটে আরও বড় পতন। চাষ নেমে আসে মাত্র ২৬০ হেক্টরে। একই চিত্র পুরো জেলাতেই।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর পটুয়াখালীতে ১ হাজার ৩৫ হেক্টর জমিতে আলু চাষ হলেও এ বছর তা কমে দাঁড়িয়েছে ৬১৩ হেক্টরে।

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও। গলাচিপা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান জানান, প্রতি হেক্টরে গড়ে প্রায় ২৫ টন আলু উৎপাদন হলেও সংরক্ষণ সুবিধার অভাবে তা ধরে রাখতে পারছেন না কৃষকেরা। ফলে মৌসুমে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন এবং বছর বছর পড়ছেন লোকসানে।

মো. আকরামুজ্জামান আরও জানান, চলতি বছর ৩৬৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন সম্ভব হয়নি কৃষকদের অনাগ্রহে। সংরক্ষণ ব্যবস্থা না হলে আগামীতে আবাদ আরও কমে যাবে, যা স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন তিনি।

আলু বস্তায় ভরছেন কৃষকরাপটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমানুল ইসলাম মনে করেন, এ অঞ্চলে আলু উৎপাদনের সম্ভাবনা টিকিয়ে রাখতে ব্যবস্থা নেই বিকল্প হিমাগারের। তিনি জানান, চলতি বছর ১৭০ জন কৃষককে বীজ, সার ও ঋণ সহায়তা দেওয়া হয়েছে বিএডিসির মাধ্যমে। উৎপাদিত আলুর একটি অংশ বরিশালের হিমাগারে সংরক্ষণ করা গেলেও অধিকাংশই স্থানীয় বাজারে বিক্রি করতে হচ্ছে কম দামে।

তবে আশার কথা শুনিয়েছেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান, আলোচনা চলছে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। অল্প সময়ের মধ্যেই গলাচিপায় একটি হিমাগার স্থাপনে নেওয়া হবে কার্যকর পদক্ষেপ।

    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise