রাজশাহীতে রেললাইনে মিলল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ
রাজশাহী ব্যুরো

রাজশাহীতে রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ। ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর দাসপুকুর এলাকায়।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সল বিন আহসান বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দাসপুকুর এলাকায় পৌঁছালে এটির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই নারীর। নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান ওসি ফয়সল।



