পাটুরিয়ায় ঝোড়ো বাতাসে ফেরি চলাচল বন্ধ ছিল ১ ঘণ্টা
মানিকগঞ্জ প্রতিনিধি

ছবিঃ আগামীর সময়
ঝোড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এক ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল। বুধবার রাত পৌনে ১০টার দিকে ফের চলতে শুরু করে ফেরি।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈরি আবহাওয়ার কারণে রাত ৯টায় এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীরা এ সময় ঘাট এলাকায় আটকে পড়েন। বৃষ্টির মধ্যে পড়েন ভোগান্তিতে।
ডিজিএম সালাম হোসেন বললেন, দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এখন ঝোড়ো বাতাস কেটে যাওয়া ফেরি চলছে। আটকে পড়া যাত্রী ও যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

