প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রায়েন্দা খালের পাড়ে বর্জ্যের পাহাড়, হুমকিতে সুন্দরবন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০
রায়েন্দা খালের পাড়ে বর্জ্যের পাহাড়, হুমকিতে সুন্দরবন

রায়েন্দা খালের পাড়ে বর্জ্যের পাহাড়, হুমকিতে সুন্দরবন

প্লাস্টিক, পলিথিনসহ নানা ধরনের বর্জ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটের শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী রায়েন্দা খাল।

দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হলেও রায়েন্দা বাজারে বর্জ্য ফেলার নির্দিষ্ট স্থান না থাকায় বাজারের হোটেল-রেস্তোরাঁ, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের সব ধরনের ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে খালের পাড়েই। এতে খালটির দক্ষিণ পাড়জুড়ে প্রায় আধা কিলোমিটার এলাকা পরিণত হয়েছে বর্জ্যের স্তূপে।

শুধু খালই নয়, এসব বর্জ্য জোয়ার-ভাটার স্রোতে ভেসে গিয়ে বালেশ্বর নদ হয়ে সুন্দরবনে করছে প্রবেশ। অপচনশীল প্লাস্টিক ও পলিথিনে মারাত্মক হুমকির মুখে পড়ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনটির জীববৈচিত্র্য।

এক সময় প্রবল স্রোতের এই খাল দিয়ে চলাচল করত ঢাকা ও খুলনা থেকে যাত্রীবাহী লঞ্চ। কিন্তু দীর্ঘদিনের বর্জ্য দূষণ ও ভরাট হয়ে যাওয়ায় এখন তা পরিণত হয়েছে মৃত খালে। নাব্যতা সংকটে বন্ধ হয়ে গেছে বড় নৌযান চলাচল, ফলে ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়ছে নেতিবাচক। পাশাপাশি পানিপ্রবাহ কমে যাওয়ায় কৃষিকাজও হচ্ছে ব্যাহত।

স্থানীয় জেলেরা জানান, নদীতে জাল ফেললে মাছের বদলে উঠে আসে প্লাস্টিকের বোতল, পলিথিন ও অন্যান্য বর্জ্য। এতে কমে গেছে মাছের পরিমাণ এবং কঠিন হয়ে পড়ছে জীবিকা নির্বাহ। তারা আশঙ্কা করছেন, এভাবে চলতে থাকলে এক সময় নদী হয়ে পড়বে মাছশূন্য।

সুন্দরবনের জেলেরা বলেছেন, বনের ভেতরের খাল, চর ও গাছের শ্বাসমূলেও দেখা যায় প্লাস্টিক বর্জ্য আটকে থাকতে। পানির স্রোতে এসব বর্জ্য উঠে আসে তাদের জালেও।

পর্যটন ব্যবসায়ীরাও জানাচ্ছিলেন, সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট— কটকা, কচিখালী, ডিমের চর, জামতলা সী-বিচ এলাকায়— চোখে পড়ছে প্লাস্টিক বর্জ্যের উপস্থিতি। যদিও পর্যটকদের সচেতন করতে তারা নিজেরাই নিচ্ছেন উদ্যোগ এবং বনের ভেতরে কোনো বর্জ্য না ফেলতে করছেন সতর্ক।

রায়েন্দা খালের ওপর নির্ভরশীল ব্যবসায়ী ও ট্রলার মালিকদের ভাষ্য, খাল ভরাট হয়ে যাওয়ায় বড় ট্রলার পারছে না ভিড়তে, ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে বড় ধরনের। একই সঙ্গে নৌপথে পণ্য পরিবহনেও বাড়ছে ভোগান্তি।

বাজারের ব্যবসায়ীরা জানালেন, এক সময় আশপাশে খোলা জায়গা থাকায় সেখানে ফেলা হতো বর্জ্য। এখন সেসব জায়গা ভরাট হয়ে যাওয়ায় নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র।

পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন, সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক ও পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার। দ্রুত পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা চালু না হলে পরিস্থিতি আরও হবে ভয়াবহ।

শরণখোলা উপজেলা প্রশাসন জানিয়েছে, আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে এবং প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজার এলাকায় ডাস্টবিন স্থাপনের। পাশাপাশি স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য উপর্যুক্ত স্থান নির্ধারণে নেওয়া হচ্ছে উদ্যোগ।


বাগেরহাটশরণখোলাপরিবেশ দূষণরায়েন্দা খাল
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise