প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাথরঘাটায় নেই মৎস্য গবেষণা কেন্দ্র, ক্ষতিগ্রস্ত ইলিশ উৎপাদন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:০৬
পাথরঘাটায় নেই মৎস্য গবেষণা কেন্দ্র, ক্ষতিগ্রস্ত ইলিশ উৎপাদন

ছবি: আগামীর সময়

দেশের উপকূলীয় মৎস্য অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত বরগুনার পাথরঘাটা। বাংলাদেশ মৎস্য কর্পোরেশনের (বিএফডিসি) অধীনে পরিচালিত দেশের অন্যতম বৃহৎ পাইকারি মাছ বিক্রয় কেন্দ্র এখানেই অবস্থিত, যেখানে প্রতিদিন কেনাবেচা হয় গভীর সমুদ্র থেকে আহরিত বিপুল পরিমাণ মাছ। বিশেষ করে ইলিশ মাছের উৎপাদন ও বিপণনে পাথরঘাটা দীর্ঘদিন ধরেই রেখে আসছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

তবে এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এ অঞ্চলে এখনো গড়ে ওঠেনি কোনো আধুনিক মৎস্য গবেষণা কেন্দ্র। মৎস্য বিশেষজ্ঞদের মতে, বৈজ্ঞানিক গবেষণা ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার অভাবে ব্যাহত হচ্ছে ইলিশসহ সামুদ্রিক মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন।

বিএফডিসির তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পাথরঘাটায় ইলিশ উৎপাদনে দেখা যাচ্ছে ধীরগতির নিম্নমুখী প্রবণতা। ২০২২-২৩ অর্থবছরে এখানে ইলিশ কেনাবেচা হয় ১ হাজার ৬৮৪.৫৬ মেট্রিক টন। ২০২৩-২৪ অর্থবছরে ১ হাজার ৬৬২.২৪ মেট্রিক টন, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৮১.৯১ মেট্রিক টন। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত প্রায় ১ হাজার ৩৫০ মেট্রিক টন যা গত অর্থবছরের একই সময় থেকে কম। অন্যদিকে এখন নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা শেষ হতে হতে চলতি অর্থবছরও প্রায় হয়ে যাবে। ফলে এবার উৎপাদন আরও কমতে যাচ্ছে বলেই মত সংশ্লিষ্টদের।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, বৈরী আবহাওয়া, নদ-নদীর নাব্যতা সংকট, প্রজনন মৌসুমে প্রতিবন্ধকতা এবং আহরণ ব্যয় বৃদ্ধির কারণে উৎপাদনে পড়ছে এ প্রভাব।

ইলিশ একটি পরিবেশ-নির্ভর ও সংবেদনশীল মাছ হওয়ায় এর উৎপাদন ও সংরক্ষণে নিয়মিত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন। কিন্তু পাথরঘাটায় গবেষণা কেন্দ্র না থাকায় সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না প্রজনন ও অভিবাসনের। কঠিন হচ্ছে উৎপাদন সম্ভাবনা নিরূপণ। পাশাপাশি বাধাগ্রস্ত হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণেও। ফলে টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা যাচ্ছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন পাথরঘাটায় একটি আধুনিক মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপনের। তাদের দাবি, এটি স্থাপিত হলে ইলিশ উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং সংরক্ষণে বড় অগ্রগতি সম্ভব হবে।

জেলে রফিকুল ইসলাম ভাষায়, ‘আমরা বছরের পর বছর সমুদ্রে মাছ ধরছি, কিন্তু বৈজ্ঞানিক দিকনির্দেশনা পাই না। গবেষণা কেন্দ্র থাকলে উপকৃত হতাম।’

মৎস্যজীবীদের মতে, ইলিশ বাংলাদেশের অন্যতম রপ্তানিযোগ্য সম্পদ। পাথরঘাটায় গবেষণা কেন্দ্র স্থাপন করা গেলে উৎপাদন ও মান উন্নত হবে, যা সুযোগ বাড়াবে বৈদেশিক মুদ্রা অর্জনের। পাশাপাশি টেকসই আহরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণ সম্ভব হবে।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সাজেদুল হক বলেছেন, পাথরঘাটায় গবেষণা কেন্দ্র না থাকা অত্যন্ত দুঃখজনক। তার মতে, বৈজ্ঞানিক গবেষণা ছাড়া এই অঞ্চলের প্রকৃত মৎস্য সম্ভাবনা কাজে লাগানো সম্ভব নয়। এখানে গবেষণা কেন্দ্র স্থাপন করা গেলে ইলিশের জীবনচক্র, উৎপাদন ও জলবায়ুর প্রভাব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যা টেকসই মৎস্য ব্যবস্থাপনায় হবে সহায়ক, এমনটাই মত তার।

বরগুনাপাথরঘাটা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise