আগামীর সময়

সেপটিক ট্যাংকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, স্বামী আটক

সেপটিক ট্যাংকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ, স্বামী আটক

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে নাসিমা বেগম নামে এক গৃহবধূর মরদেহ। তাকে হত্যার অভিযোগে আটক করা হয়েছে স্বামী মিজানুর রহমানকে। 

শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের রানীনগর-হঠাৎপাড়ায় বুধবার (১১ মার্চ) সকালে নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মেলে নাসিমার ক্ষতবিক্ষত মরদেহ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এসব নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার পর লাশ ট্যাংকেে ফেলে দেওয়ার কথা মিজানুর স্বীকার করেছেন বলে জানান তিনি।

পুলিশকে দেওয়া মিজানুরের ভাষ্য, দাম্পত্য কলহের জেরে মঙ্গলবার রাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। পরে ট্যাংকেে মরদেহ ফেলে পালিয়ে যান।

পুলিশ সকালে মরদেহ উদ্ধারের পর এলাকায় অভিযান চালিয়ে মিজানুরকে আটক করে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


    শেয়ার করুন: