প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিশু রাইসা হত্যা: দোষীদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশাল ব্যুরোপ্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১৮:৩৭
শিশু রাইসা হত্যা: দোষীদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

ছবিঃ আগামীর সময়

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আলোচিত ৯ বছরের শিশু তৃতীয় শ্রেনীর ছাত্রী রাইসা মনি হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করা হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে করে প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে, ফলে সড়ক চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীরা নৃশংস এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবি তোলেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, নিহত রাইসা মনির বাবা নজরুল ইসলাম হাওলাদার প্রমূখ।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন, শিশু রাইসা মনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা। তারা অবিলম্বে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় উপস্থিত এলাকাবাসী এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি বলে জানান। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে করে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে এবং জনগণের মধ্যে আস্থা ফিরে আসে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একই দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, রবিবার বিকালে বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে কাঠমিস্ত্রি নজরুল ইসলামের শিশু কন্যা রাইসা মনিকে কু-প্রস্তাব দেয় প্রতিবেশী জালাল সিকদারের ছেলে সিফাত সিকদার। এতে রাইসা রাজি না হলে রাইসার শরীরে আগুন ধরিয়ে দেয় সিফাত। পরে স্থানীয়রা টের পেয়ে রাইসাকে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাইসার মৃত্যু হয়।

এই ঘটনায় রাইসার বাবা নজরুল বাদী হয়ে মঙ্গলবার বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এতে আসামী করা হয়েছে জালাল সিকদার ও তার ছেলে সিফাত সিকদারকে।

বরিশালমানববন্ধনশিশু রাইসা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise