প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পানির নিচে তলিয়ে গেছে টিনের ঘরের স্বপ্ন

নেত্রকোনা প্রতিনিধিপ্রকাশ: ০৪ মে ২০২৬, ০২:৩৪
পানির নিচে তলিয়ে গেছে টিনের ঘরের স্বপ্ন

ছবি: আগামীর সময়

একটি টিনের ঘর মেরামত করে নতুন ঘরের স্বপ্ন নিয়ে সঞ্চয়ের সব টাকায় ধান লাগিয়েছিলেন ৫০ কাঠা জমিতে। তবে পুরোপুরি পাকার আগেই শুরু হয় বৃষ্টি। ছেলেকে সঙ্গে নিয়ে কষ্ট করে কাটতে পেরেছেন মাত্র ১২ কাঠা জমির ধান। কিন্তু এক রাতের মধ্যে বাকি জমি তলিয়ে গেছে পানির নিচে।

এভাবেই নিজের অভিজ্ঞতা জানাচ্ছিলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ-কাহনিয়া গ্রামের কৃষক আসাদুজ্জামান। তার ভাষ্য, এখন পানির নিচে হারিয়ে গেছে সব স্বপ্ন এবং বন্ধ হয়ে গেছে খেয়ে-পড়ে বাঁচার পথও।

টানা ভারী বৃষ্টি ও শ্রমিক সংকটে নেত্রকোনার হাওর অঞ্চলে পাকা ধান ঘরে তুলতে পারেননি আসাদুজ্জামানের মতো শত শত কৃষক। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর জমির বোরো ফসল। এতে করে কৃষকদের জীবিকা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। একমাত্র বোরো ফসল নষ্ট হয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই।

জেলার বিভিন্ন হাওর এলাকায় কয়েকদিনের টানা বর্ষণে দ্রুত বাড়তে থাকে পানির উচ্চতা। কৃষকরা জানিয়েছেন, সময়মতো শ্রমিক না পাওয়ায় অনেকেই কাটতে পারেননি জমির পাকা ধান। ফলে এক রাতের মধ্যেই ফসল তলিয়ে গেছে পানির নিচে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, জেলায় ছোট-বড় মিলিয়ে রয়েছে ১৩৪টি হাওর। আগাম বন্যা থেকে ফসল রক্ষায় এ বছর নির্মাণ করা হয় ১৩৮ কিলোমিটার ডুবন্ত অস্থায়ী বাঁধ। পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব বাঁধ নির্মাণে ব্যয় ধরা হয় প্রায় ৩১ কোটি টাকা। জেলায় বোরো চাষ হয়েছে মোট ১ লাখ ৮৫ হাজার ৪৪৭ হেক্টর জমিতে। এর মধ্যে হাওর এলাকায় রয়েছে ৪১ হাজার ৬৫ হেক্টর জমি। সরকারি হিসাবে ধান কাটা হয়েছে মাত্র ৬৫ শতাংশ।

তবে কৃষকদের দাবি, বাস্তবে ক্ষতির পরিমাণ আরও বেশি। তাদের ভাষ্য, কয়েকদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে প্রায় ১৪ হাজার হেক্টর জমির ধান।

বিশ্লেষকদের মতে, অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করায় ফসল রক্ষা সম্ভব হয়নি। তারা মনে করেন, কৃষকদের রক্ষায় স্থায়ী সমাধান প্রয়োজন। স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি স্লুইস গেট বসানো, নদী ও খাল খননের মাধ্যমে পানি ধারণ ও নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই ভবিষ্যতে এমন ক্ষতি কমানো সম্ভব হবে।

হাওরবোরো ধাননেত্রকোনা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise