চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল, সদস্য সচিব সোহাগ

সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চাঁদপুর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসমাইল পাটোয়ারীকে আহ্বায়ক এবং মো. জিয়াউর রহমান সোহাগকে মনোনীত করা হয়েছে সদস্য সচিব।
গতকাল শনিবার এই কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
আজ রবিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী। তিনি জানান, ২০১৮ সালে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি হয়। ওই কমিটিতে সভাপতি ছিলেন ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন তিনি নিজেই।
চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির বাকি সদস্যরা হলেন— সিনিয়র যুগ্ম ্আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিব, মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোরশেদ আলম বাহাদুর, মো. জুয়েল রানা তালুকদার, মো. ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব ও শাহাদাত হোসেন প্রিন্স।
আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।



