ভোলায় লঞ্চে অভিযান, অস্ত্র, মাদকসহ আটক যাত্রী
ভোলা প্রতিনিধি

ছবি: আগামীর সময়
ভোলায় লঞ্চে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, গাঁজাসহ এক যাত্রীকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার ভোরে এই অভিযান চালানো হয় সদর উপজেলার তুলাতুলি মোহনাসংলগ্ন এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুজন।
তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার একটি লঞ্চে চালানো হয় অভিযান। আটক করা হয় একাধিক মামলার আসামি মো. জাকির হোসেনকে।
তল্লাশি করে তার কাছ থেকে জব্দ করা হয় একটি একনলা বন্দুক, চারটি তাজা গুলি ও দুই কেজি গাঁজা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন জানান লেফটেন্যান্ট কমান্ডার সুজন।



