প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

তেল সংকট

মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

বরিশাল ব্যুরোপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ২০:২৭
মাঝেমধ্যে চলছে ফেরি, ট্রিপ বাতিল করছে ট্রলারও

বাবুগ‌ঞ্জ উপ‌জেলার মীরগঞ্জ ফেরিঘা‌ট। ছবি : আগামীর সময়

ব‌রিশাল নগরীর নিউ সার্কুলার রোড এলাকার বা‌সিন্দা ক‌লেজ শি‌ক্ষিকা ম‌রিয়ম বেগম। নগরী থেকে প্রতি‌দিন তাকে যেতে হয় নিজ কর্মস্থল মুলাদীর আরিফ মাহামুদ ডি‌গ্রি ক‌লে‌জে। নিয়‌মিত যাতায়াতে তেমন ভোগা‌ন্তি‌তে না পড়লেও আজ পড়েছেন বিপাকে।

ব‌রিশা‌ল কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল থে‌কে তিনি উঠেছিলেন মুলাদীর একটি বাসে। পথে বাবুগ‌ঞ্জ উপ‌জেলার মীরগঞ্জ ফেরিঘা‌টে পৌঁছা‌নোর পর দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করছিল বাসটি। প‌রে জান‌া গেল তেল না থাকায় চলছে না ফেরি। বাস থে‌কে নে‌মে মরিয়ম চলে যান ট্রলার ঘা‌টে। সেখানে গিয়ে জানতে পারেন তেল সংক‌টে চলছে না ট্রলারও।

ম‌রিয়মের ভাষ্য, ‘ঘণ্টা খা‌নেক ব‌সে থাকার পর এক‌টি ট্রলা‌রে তেল ভরা হ‌লে অতিরিক্ত ভাড়ায় যেতে পেরেছি কলেজে।’

শুধু ম‌রিয়ম নন, ব‌রিশাল থে‌কে হিজলা ও মুলাদীগামী যাত্রী বা সেখান থে‌কে ব‌রিশাল বা ঢাকাগামী যাত্রী‌দের পড়‌তে হ‌চ্ছে এমন ভোগান্তিতে। সং‌শ্লিষ্টরা বল‌ছেন, চা‌হিদা অনুযায়ী ডি‌জেল না পাওয়ায় সব সময় চলছে না ফেরি। ক‌মেছে ট্রলারও।

ব‌রিশা‌ল নগরী ও ঢাকার সঙ্গে সড়ক প‌থে যোগা‌যো‌গে দুই উপ‌জেলার একমাত্র ভরসা মীরগঞ্জ ফেরি। ত‌বে জ্বালা‌নি তেল সংক‌টের কার‌ণে ফেরি চলাচল ব‌্যাহত হওয়ায় বেশ ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছেন হিজলা ও মুলাদীর বা‌সিন্দারা। প্রয়োজনীয় তেল সরবরাহ না থাকায় নির্ধারিত সূচি অনুযায়ী চলছে না যানবাহন। এতে একদিকে বাড়ছে যাত্রীদের দুর্ভোগ, অন্যদিকে লোকসানের মুখে পরিবহন মালিকরা।

নিয়মিত মীরগঞ্জ ফেরিঘাট ব‌্যবহার করা স্কুল শি‌ক্ষি‌কা সালমা ইসলাম ব‌লছিলেন, ‘এই ঘাট অচল থাক‌লে ব‌রিশাল থে‌কে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যাবে মুলাদী ও হিজলা। তেল সংকটে এই উত্তাল নদীতে নৌকায় যাতায়াতে বাধ্য হতে পারে স্থানীয়রা।’

মীরগঞ্জ ফেরি ঘাট এলাকার চা দোকানি জগন্নাথ বা‌ড়ৈ মন্তব্য করেন, ‘তেল সংক‌টের কার‌ণে এপার থে‌কে ওপা‌রে যেতে পারছে না অনেক বাস। মীরগঞ্জ ঘাটেই যাত্রীদের না‌মি‌য়ে দিচ্ছে বাসগুলো। তাছাড়া ঠিকমতো চলছে না ফেরিও। এতে একদিকে যাত্রীদের হয়রানি বেড়েছে, আরেকদিকে উপার্জন কমেছে স্থানীয় দোকানিদের।’

ফেরি ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, একটি ফেরি সচল রাখতে প্রতিদিন ২৫০ থেকে ২৬০ লিটার তেল প্রয়োজন। কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৫০ লিটার তেল। দৈনিক ঘাটতি ১০০ লিটারের। এভাবে সপ্তাহ শেষে ঘাটতি ৭০০ লিটারের বেশি।

মীরগঞ্জ ফেরির ইজারাদার প্রতিষ্ঠানের পরিচালক রাকিবুল ইসলাম মামুনের ভাষ্য, ‘এভাবে চলতে থাকলে শিগগিরই বন্ধ হয়ে যাবে ফেরি সেবা।’

একই ঘাটে তীব্র সংকটে যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত ট্রলারগুলোও (ইঞ্জিন চা‌লিত নৌকা)। ট্রলার চালকরা জানিয়েছেন, প্রতিদিন ট্রলার প্রতি প্রায় ৬০ লিটার তেলের প্রয়োজন, কিন্তু কোনো সরবরাহ পাচ্ছেন না তারা। স্থানীয় দোকান থেকে ২০ থে‌কে ২৫ লিটার তেল সংগ্রহ করে আংশিকভাবে যাত্রী পরিবহন করছে ট্রলারগুলো।

বাবুগ‌ঞ্জের কামিনী ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান জানি‌য়ে‌ছেন, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এ সমস্যা শুধু বাবুগঞ্জেই নয়, পুরো দেশেই। তারপরও সুষম বণ্টনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে তেল।

‘ফেরি‌ চালাতে প্রতিদিন সরবরাহ করা হচ্ছে ২০০ লিটার তেল। অতিরিক্ত চাহিদা থাকলে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,’ বলছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

ফেরিতেল সংকটট্রলার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise