প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিপ্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৯:০৫
ছেলের জীবিকা বাঁচাতে মোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মা

ছবি: আগামীর সময়

সড়কের দুরবস্থা ও গণপরিবহনের সীমিত সুযোগে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল সাতক্ষীরার শ্যামনগরের হাজারো মানুষ। অনেকে আবার জীবিকা নির্বাহ করেন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে। তবে চলমান জ্বালানি সংকটে তাদের অনেকেই হিমশিম খাচ্ছেন জীবিকা বাঁচাতে। এমন পরিস্থিতিতে এক মায়ের নীরব সংগ্রাম জ্বালানি সংকটের বাস্তব চিত্র হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল)। শ্যামনগরের মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশনের সামনে শত শত মোটরসাইকেলের সারি। প্রখর রোদে সেই সারিতে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন বিথীকা রানী বৈদ্য (৪৫)। তার চাহিদা মাত্র কয়েক লিটার পেট্রল, যা ঘুরিয়ে দিতে পারে ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক ছেলে সাগর বৈদ্যের জীবিকার চাকা।

সাগর বৈদ্যের আয়ের ওপর নির্ভর করে তার তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার। টানা জ্বালানি সংকটে তার আয়ের পথ প্রায় বন্ধ। বাধ্য হয়ে মাঠে দিনমজুরের কাজ করেছেন তিনি। তীব্র দাবদাহে ছেলের এমন কষ্টকর শ্রম মেনে নিতে পারছেন না মা বিথীকা রানী। আর সেই মমতাই তাকে ঠেলে দিয়েছে এক কঠিন অপেক্ষার দিকে।

বুধবার রাত থেকে ছেলের মোটরসাইকেল নিয়ে পেট্রল পাম্পে লাইনে দাঁড়িয়ে আছেন বিথীকা রানী। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের ডেলমা ফিলিং স্টেশনে কথা হয় তার সঙ্গে, তখনো তেল পাননি তিনি।

ক্লান্ত কণ্ঠে বিথীকা রানী বললেন, ‘আমার ছেলে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালায়। তেল না পেয়ে সে এখন কাজ করে মাঠে। এই রোদে মাঠে কাজ করতে ওর অনেক কষ্ট হয়। তাই আমি তেলের লাইনে দাঁড়িয়ে আছি দু’দিন ধরে। যদি আজ তেল পাই, তাহলে আবার সে মোটরসাইকেল চালাবে।’

স্থানীয়রা জানান, সম্প্রতি তেল বিতরণ ঘিরে শ্যামনগরের ডেলমা ফিলিং স্টেশনে ঘটনা ঘটে মারধরের। এতে টানা পাঁচ দিন বন্ধ ছিল তেল সরবরাহ। পরে মুন্সীগঞ্জসহ তিনটি ইউনিয়নে সীমিত পরিসরে তেল দেওয়ার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার মুন্সীগঞ্জ ইউনিয়নে শুরু হয় তেল সরবরাহ। তবে দুর্ভোগ কমেনি।

অভিযোগ, সকাল ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে তেল পাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। এরপর সাধারণ মানুষের জন্য সীমিত তেল বরাদ্দ রাখা হলেও রাজনৈতিক পরিচয়ে অনেকেই ভাঙছে নিয়ম। অন্যদিকে তেলের জন্য হাহাকার করছে সাধারণ মানুষ।

মুন্সীগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য দেবাশীষ গায়েন জানান, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তেল দেওয়া বন্ধ ছিল। এখন প্রশাসন ও স্থানীয়দের সমন্বয়ে আবার শুরু হয়েছে তেল সরবরাহ। সুষ্ঠু বণ্টন নিশ্চিত করা গেলে তেল পাবে সবাই।

স্থানীয় সমাজকর্মী শেখ কামরুজ্জামান বলেছেন, ‘উপকূলীয় এ অঞ্চলের অধিকাংশ বেকার জীবিকা নির্বাহ করেন মোটরসাইকেল চালিয়ে। এ সংকটে তারা এখন আরও বেশি অর্থনৈতিক ঝুঁকির মধ্যে।’

‘সরকারের উচিত এ পেশায় নিয়োজিত মানুষকে সহায়তা করা। আয় কমতে থাকলে শুধু তাদের পরিবারই নয়, দুর্গম এলাকার মানুষের জরুরি সেবা পাওয়ার ক্ষেত্রেও প্রভাব পড়বে’— যোগ করেন তিনি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ববাজারে জ্বালানি তেলের যে অস্থিরতা তৈরি করেছে, তার প্রভাব পড়েছে বাংলাদেশেও। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। দেশে তেলের সংকট নেই, সরকার এমন কথা বললেও মানুষ উৎকণ্ঠিত হয়ে পড়ায় বেড়ে গেছে চাহিদা। দিন দিন যানবাহনের ভিড় বেড়েই চলছে ফিলিং স্টেশনে।

সাতক্ষীরামোটরসাইকেল নিয়ে তেলের লাইনে মাশ্যামনগর
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise