প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জেল খাটতে কেমন লাগে জানতে সমবয়সীকে খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৯:২৪
জেল খাটতে কেমন লাগে জানতে সমবয়সীকে খুন

অভিযুক্ত কিশোররা। ছবি: সংগৃহীত

থ্রিলার কোনো সিনেমার কাহিনিকেও হার মানায় কিশোর হোসাইন হত্যাকাণ্ডের গল্প। নারায়ণগঞ্জের ফতুল্লার ব্যাংক কলোনী এলাকায় ঘটে এই রোমহর্ষক ঘটনাটি। শিহরণ জাগানো এই ঘটনা ঘাটতেই উঠে এসেছে ভয়ঙ্কর এক বাস্তবতা। অপরাধ জগতের জীবনের স্বাদ পেতেই পরিকল্পিতভাবে ঘটানো হয় এই নির্মম হত্যাকাণ্ড। গত ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিল হোসাইন। পরে গত শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার এক পরিত্যাক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

তদন্তের পর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উন্মোচন করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি। তিনি জানান, ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী কিশোরের একটি দল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে অভিযুক্তদের অবিশ্বাস্য এক যুক্তি। জেল খাটা কেমন, সেই কৌতূহল থেকেই তাদের পরিকল্পিত এই অপরাধ।

বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত হোসাইন। গত ১৮ এপ্রিল সকাল থেকে নিখোঁজ ছিল সে। পরে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয় তার লাশ।

পরিত্যক্ত বাড়িটিতে নিয়মিত আড্ডা দিত ও মাদক সেবন করত কয়েকজন কিশোর। সেই কিশোররাই পরিকল্পিতভাবে ডেকে নিয়ে যায় হোসাইনকে। সেখানেই তারা নৃশংসভাবে হত্যা করে তাকে।

পুলিশ সুপার আরো জানান, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করছিল জেলে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে। তাদের আলোচনার বিষয় ছিল যে, খুন করলে যেতে হয় জেলে। আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই নিজের সমবয়সীকে হত্যার পরিকল্পনা করে তারা। সেসময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল হোসাইন। তখন হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয় নির্ধারিত স্থানে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও তিন বন্ধু রাহাত, হোসাইন এবং ওমর। পরে সবাই মিলে ছুরিকাঘাতে হত্যা করে হোসাইনকে। এখানেই  লাশ ফেলে রেখে পালিয়ে যায় তারা।

এদিকে লাশ উদ্ধারের পরপরই অভিযানে নামে পুলিশ। চালিয়ে প্রথমে গ্রেপ্তার করে ইয়াসিনকে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় আরও পাঁচজনকে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোট ৬ জনকে। এর মধ্যে ৪ জন এজাহারভুক্ত। তদন্তে শনাক্ত করা হয়েছে আরও ২ জনকে।

১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ইয়াসিন। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি। এঘটনার সঙ্গে জড়িত একজন এখনও পলাতক।

হত্যাকাণ্ডনারায়ণগঞ্জ
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise