গোপালগঞ্জের ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
গোপালগঞ্জের কাশিয়ানীতে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি হাফিজ মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করা হয় তাকে। সাংবাদিকদের হোয়াটসঅ্যাপে এই বার্তা পাঠিয়েছে বাহিনীর মিডিয়া সেল।
কাশিয়ানী থানা সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে বাড়িতে তুলে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করেন হাফিজ। ওই নারীর চিৎকারে এলাকার লোকজন জড়ো হতে থাকলে পালিয়ে যান আসামি। সেদিনই কাশিয়ানী থানায় মামলা করেন ওই নারী।
র্যাব জানিয়েছে, গতকাল মঙ্গলবার (৫ মে) রাতে গোপন তথ্যে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হকের নেতৃত্বে অভিযানে যায় র্যাব-৬ সদর কোম্পানি ও র্যাব-১ সিপিসি-১ উত্তরা। ঢাকার পল্লবী থানার সেকশন-১১ এলাকায় আলম সুপার মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয় হাফিজকে।
তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে র্যাব।



