প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী

বরগুনা প্রতিনিধিপ্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৯:১৫
বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী

বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আট শিক্ষার্থী। ছবি : আগামীর সময়

বরগুনায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৫ শিক্ষার্থী। আহতদের মধ্যে আটজন বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অন্য সাতজন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে এসব ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি আমতলী উপজেলা সদর ইউনিয়নের পূজাখোলা গ্রামের মো. নূর জামাল (৫৪)।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুর থেকে জেলা জুড়ে কালবৈশাখী-বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে অস্বাভাবিক হারে বজ্রপাত হতে থাকে। এ সময় নূর জামাল বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

অন্যদিকে, সদর উপজেলার ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজ ভবনের পাশে বজ্রপাত হলে এর বিকট শব্দে ১৫ শিক্ষার্থী আহত হয়। আহতদের প্রথমে ফুলঝুরি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে আটজনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলো ষষ্ঠ শ্রেণির কারিমা, জান্নাতি, রিয়া মনি, মরিয়ম, সামিরা এবং সপ্তম শ্রেণির ইয়াসমিন ও আমেনা আক্তার।

ফুলঝুরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মো. বশির হোসেন বলেছেন, ‘ক্লাস চলাকালে হঠাৎ ভবনের পাশে তালগাছে বজ্রপাত হলে বিকট শব্দে শিক্ষার্থীরা আহত হয়।’

এ ঘটনার পর বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহর নির্দেশে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।

সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাকুর বলেছেন, ‘সংসদ সদস্যের নির্দেশে আমরা শিক্ষার্থীদের খোঁজখবর নিচ্ছি এবং প্রয়োজনীয় সহযোগিতা করছি।’

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী জানান, মাঠে কাজ করার সময় বজ্রপাতে নূর জামাল নিহত হন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক তাজলিমা আক্তার বলেছেন, নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া আহত শিক্ষার্থীদের শুকনো খাবার দেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শিক্ষার্থীমৃত্যুবরগুনাকৃষকবজ্রপাত
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise