প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জুলাই সনদ না মানলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

খুলনা ব্যুরোপ্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২২:২৫
জুলাই সনদ না মানলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

ছবিঃ আগামীর সময়

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বর্তমান সরকারের বৈধতার ভিত্তি হলো জুলাই গণ-অভ্যুত্থান। তাই সেই অভ্যুত্থানের চেতনা থেকে তৈরি জুলাই সনদ বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

সোমবার (৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

নাহিদ ইসলাম বলেছেন, এই সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়ও এই সরকার গঠিত হয়নি। তার ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই এ সরকারের বৈধতা এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার ভিত্তিও ছিল সেই গণ-অভ্যুত্থান।

তিনি ব্যাখ্যা করেন, পুরোনো সংবিধানের দোহাই দিয়ে যদি জুলাই সনদ বাস্তবায়ন না করা হয়, তাহলে সরকারের বৈধতা নিয়েই প্রশ্ন উঠবে। তার মতে, যে আন্দোলনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই আন্দোলনের দাবি বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দলের নেতাদের উপস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের কারণেই আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি।

তিনি বলেছেন, শত শত শহীদের রক্তের বিনিময়ে আমরা এখানে দাঁড়াতে পেরেছি। জাতীয় সংসদে একসঙ্গে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। তার মতে, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, খুলনার মানুষ শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে ছিলেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা সেই প্রতীক আপনাদের হাতে তুলে দিতে পারিনি।

তিনি আরও বলেছেন, ভবিষ্যতে স্থানীয় নির্বাচনে প্রতিটি জায়গায় প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে।

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নিয়ে সমালোচনা করে তিনি বলেছেন, খুলনাবাসীর পক্ষ থেকে সরকারের কাছে আমাদের দাবি, ভারতের সঙ্গে করা রামপাল পাওয়ার প্ল্যান্ট বন্ধ করতে হবে।

তিনি মত দেন, এই প্রকল্প খুলনা অঞ্চলের পরিবেশ ও মানুষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তারেক রহমানের বক্তব্য প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, তিনি গণভোটের সময় সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার কথা বলেছিলেন। তবে এখন দেখা যাচ্ছে, সেটি হয়তো তাঁর মুখের কথা ছিল, অন্তরের কথা ছিল না এমন মন্তব্য করেন তিনি।

এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেছেন, প্রয়োজনে চাঁদাবাজদের গাছ, পিলার বা স্কুলের খুঁটির সঙ্গে বেঁধে রাখার মতো সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দীসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগের নেতারা।

জুলাই সনদনাহিদ ইসলাম
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise