জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

ছবিঃ আগামীর সময়
মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে কালাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি পদে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা।
এ সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাদকাসক্ত ব্যক্তি, সমাজ ও পরিবারকে ধ্বংস করে দেয়। তাই এর বিরুদ্ধে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া।
তার ভাষ্য, মাদকমুক্ত সমাজ গঠনে কোনো একক গোষ্ঠীর পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এজন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মিনা মাহমুদা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।



