আইওএমের গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, ক্যাম্পে উত্তেজনা
কক্সবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) গাড়ির ধাক্কায় নিহত হয়েছে ৪ বছরের আবু ওয়াইদা। প্রতিবাদে জড়ো হয়ে গাড়ি ভাঙচুর করেছে রোহিঙ্গারা।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই/১ ব্লকে ঘটে দুর্ঘটনাটি। নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান। নিহত ওয়াইদা জি/০৪ ব্লকের মৌলবী আব্দুল্লাহ ও হামিদার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আইওএমের গাড়িটি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা গিয়ে গাড়ি ভাঙচুর। এপিবিএন ও উখিয়া থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দুর্ঘটনার পরপরই চালক পালিয়েছে, তাকে খুঁজছে পুলিশ।



