প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চড়ের জবাবে শিক্ষিকাকে বিএনপি নেতার জুতা পেটা

রাজশাহী ব্যুরোপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:২৪
চড়ের জবাবে শিক্ষিকাকে বিএনপি নেতার জুতা পেটা

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপি নেতাকর্মী ও শিক্ষকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কলেজের অধ্যক্ষ, নারী শিক্ষক এবং বিএনপি নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধ্যক্ষের কক্ষে ও কলেজ চত্বরে ঘটেছে এ ঘটনা। রীতিমতো ভাইরাল শিক্ষিকা ও বিএনপি নেতার মারামারির একটি ভিডিও।

মারামারিতে আহত হয়েছেন কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নারী প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম, উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী এবং কলেজটির দুই কর্মচারী। তাদের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং নারী শিক্ষিকা হীরা চিকিৎসাধীন রয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কলেজটিতে চলছিল ডিগ্রির পরীক্ষা। ১৪৪ ধারা জারি ছিল কলেজ চত্বর ও এর আশেপাশের এলাকায়। মারামারির পর কলেজের অধ্যক্ষ ও অফিসকক্ষে ব্যাপক ভাঙচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো কলেজ চত্বরে। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কয়েকজন শিক্ষক, পরীক্ষার্থী ও হামলার শিকার শিক্ষকদের অনেকে প্রাণভয়ে কলেজ থেকে পালিয়ে যান।

ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার দুপুরের দিকে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বাগবিতণ্ডায় জড়ান অধ্যক্ষসহ অন্য শিক্ষকদের সঙ্গে। ঘটনার ভিডিওতে দেখা যায়, বাগবিতণ্ডার এক পর্যায়ে জয়নগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকবর আলীকে চড় দেন কলেজটির প্রভাষক আলেয়া খাতুন হীরা। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষিকাকে জুতা দিয়ে পেটাতে থাকেন ওই বিএনপি নেতা। অধ্যক্ষের কক্ষের বাইরে এসেও মারামারি করেন তারা। এক পর্যায়ে বিএনপির ওই নেতাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতে দেখা গেছে। পরে উপস্থিত বিএনপির অন্য নেতাকর্মীরাও জড়ান সংঘর্ষে। ব্যাপক ভাঙচুর চালান কলেজের অফিসকক্ষে।

আহত শিক্ষকদের অভিযোগ, জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী, ইউনিয়নের ২নং ওয়ার্ড ব্রহ্মপুর গ্রামের বিএনপির সিনিয়র সহসভাপতি আফাজ আলী, ইউনিয়ন বিএনপি নেতা ও মৎস্য ব্যবসায়ী শাহাদ আলী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আলী, ৪নং ওয়ার্ড দাওকান্দি বিএনপির সভাপতি এজদার আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি রুস্তম আলী, ছাত্রদল নেতা জামিনুর ইসলাম জয়সহ স্থানীয় ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী কলেজ ক্যাম্পাসে এসে হামলা চালায়। তবে বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, প্রথমে কলেজের নারী শিক্ষক হীরা বিএনপি নেতা আকবর আলীর ওপর হামলা করেন। এর সূত্র ধরে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

অধ্যক্ষ আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার কাছে বিভিন্ন সময় চাঁদা দাবি করছিল বিএনপির কয়েকটি গ্রুপ। তিনি তাদের কাউকে চেনেন না।

শিক্ষিকা আলেয়া খাতুন হীরার অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী কয়েকটি দলে বিভক্ত হয়ে প্রায় কলেজে এসে হিসাব-নিকাশ চাইতেন। ‘আসলে তারা চাঁদার দাবিতে আসতেন। অধ্যক্ষ মহোদয় নতুন দায়িত্ব নিয়েছেন। তাই কোনো পক্ষকেই সেইভাবে গ্রহণ করতেন না, এটাই অপরাধ ছিল তার। আর একজন সহকর্মী হিসেবে অধ্যক্ষের পাশে থাকাটাই হয়েছে আমার অপরাধ’, যোগ করেন তিনি।

অন্যদিকে বিএনপি নেতা আকবর আলীর ভাষ্য, ‘এই কলেজে দীর্ঘসময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজের জমি, গাছপালা বিক্রিসহ বিভিন্ন খাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন। সেই হিসাব চাইলে কলেজ কর্তৃপক্ষ আমাদের হিসাব দেয়নি, উল্টো ভয়ভীতি দেখিয়েছে। ঘটনার দিন কলেজের শিক্ষক আলেয়া খাতুন প্রথমে আমাদের ওপর হামলা করে এবং কয়েকজন নেতাকর্মীকে চড়-থাপ্পড় মারেন। ফলে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষককে মারধর করেছেন এবং অফিস কক্ষ অফিস ভাঙচুর করেছেন।’

হামলা, ভাঙচুরের সময় অধ্যক্ষের কক্ষে উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম। তার সঙ্গে ছিলেন আরও পুলিশ সদস্য। অভিযোগ উঠেছে, তাদের উপস্থিতিতে মারামারির ঘটনা ঘটনা ঘটলেও প্রথমে নির্বিকার ছিলেন তারা।

অসহায়ত্বের সুর এই পুলিশ কর্মকর্তার মুখে, ‘বর্তমানে পুলিশ সদস্যরা কতটা অসহায় ও নিরুপায় তা আর বলার অবকাশ রাখে না’। তিনি বললেন, ‘পরীক্ষা চলাকালীন দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে কেন্দ্র হিসেবে ও আশেপাশের ১০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি ছিল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এমন খবর পেয়ে কলেজে গিয়ে শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় কথা বলে তাদের নিবৃত করার চেষ্টা করেছি। কিন্তু আমাদের বাধার মুখেও কিছু লোকজন কলেজে প্রবেশ করে হামলা-ভাঙচুর চালায়।’ লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ভিডিওবিএনপি নেতাশিক্ষিকাজুতাপেটা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise