প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদযাত্রার তৃতীয় দিনেও পাটুরিয়ায় যাত্রীদের ভিড়, লঞ্চ সংকটে ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১৪:৪৮
ঈদযাত্রার তৃতীয় দিনেও পাটুরিয়ায় যাত্রীদের ভিড়, লঞ্চ সংকটে ভোগান্তি

ছবিঃ আগামীর সময়

ঈদযাত্রার তৃতীয় দিনেও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘরমুখো মানুষের ভিড় রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছুটে চলা যাত্রীদের ভিড়ে ঘাট এলাকা যেন এক চলমান জনসমুদ্র। তবে লঞ্চ সংকট ও অতিরিক্ত চাপের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন হাজারো যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই পাটুরিয়া লঞ্চঘাটে উপচে পড়া ভিড় দেখা যায়। লঞ্চের তুলনায় যাত্রী বেশি হওয়ায় অনেকে বাধ্য হয়ে ফেরিতে করে নৌরুট পার হচ্ছেন।

লঞ্চঘাটের ম্যানেজার ফারুক হোসেন জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীর চাপ ছিল উল্লেখযোগ্য। কিছুটা বিলম্ব হলেও যাত্রীরা নিরাপদেই পারাপার হচ্ছেন।

চুয়াডাঙ্গাগামী যাত্রী মোহাম্মদ রানা মিয়া বলেন, গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। ছুটি পেয়ে পরিবারসহ বাড়ি ফিরছেন। সড়কপথে বড় ধরনের ভোগান্তি না হলেও ঘাটে এসে চরম দুর্ভোগে পড়েছেন।

আরেক যাত্রী মহরম আলী জানান, লঞ্চের স্বল্পতার কারণে একটি লঞ্চ ঘাটে ভিড়লেই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে।

পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান বলেন, ঈদ উপলক্ষে ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে ফেরিঘাটেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। পারাপারের অপেক্ষায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, যার অনেকগুলো গত রাত থেকেই অপেক্ষা করছে। ট্রাকচালকের সহকারী শফিক জানান, তিনি চুয়াডাঙ্গা যাবেন। গতকাল রাত ২টা থেকে পারাপারের অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে চালক আহসান বলেন, সড়কে যানজটের পর ফেরিঘাটেও ভোগান্তি পোহাতে হচ্ছে। গতকাল রাতে সড়কে যানযট এ ছিলাম। আজ দেখি ফেরিতেও উঠতে ভোগান্তি। কখন উঠবো জানিনা।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান, সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। দুপুরে চাপ কিছুটা কমলেও বিকেলের দিকে তা আবার বাড়তে পারে। তবে আগের তুলনায় এবার পারাপারে ভোগান্তি কম হয়েছে বলে দাবি করেন তিনি।

ভোগান্তিঈদযাত্রাপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise