জামালপুরে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি

সংগৃহীত ছবি
জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে শিক্ষককে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে সাইদুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।
সাইদুর উপজেলার সাকোঁয়াপাড়া গ্রামের বাসিন্দা ও সাকোঁয়াপাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
স্থানীয়দের ভাষ্য, গত ২৬ এপ্রিল দুপুরে ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে যান সাইদুর। শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। বাড়িতে গিয়ে মাকে এসব জানায় মেয়েটি। গত রবিবার (৩ মে) দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন মেয়েটির বাবা।
আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।



