প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভাসমান ধানের সঙ্গে ভাসছে কৃষকের স্বপ্ন

খুলনা ব্যুরোপ্রকাশ: ০২ মে ২০২৬, ২০:১৩
ভাসমান ধানের সঙ্গে ভাসছে কৃষকের স্বপ্ন

ছবি: আগামীর সময়

প্রতি বিঘা বিশ হাজার টাকা করে হাড়িতে (লীজ) নেওয়া পাঁচ বিঘা জমিতে চলতি মৌসুমে বোরো ধান চাষ করেছিলেন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কৃষক আমিনুল রহমান। ভালো ফলনের আশায় বেশ খুশিই ছিলেন তিনি। কয়েকদিন আগেই ধান কেটে আটি বাঁধার জন্য জমিতে ছোট ছোট ভাগে সাজিয়ে রেখেছিলেন। কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টিতে সেই কাটা ধান এখন পানিতে ভাসছে। ভাসমান ধানের সঙ্গে যেন ভেসে যাচ্ছে তার স্বপ্নও।

স্বপ্ন বাঁচাতে মলিন মুখে পানিতে ভাসা ধান মুঠো মুঠো করে তুলে উঁচু জমিতে এনে শুকানোর চেষ্টা করছেন আমিনুল। ঋণের টাকা আর সারা বছরের পরিশ্রম হারানোর ভয় তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। জীবন-জীবিকা টিকিয়ে রাখতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

শুধু আমিনুল রহমানই নন, খুলনার বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। কয়েক দিনের বর্ষণে বিলে বিলে জমে থাকা পানিতে তলিয়ে গেছে অসংখ্য ধানক্ষেত। অনেক কৃষকের কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার পথে। এতে করে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী কৃষকরা। অনেকেই এখন ঋণের বোঝা আরও বাড়ার আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে খুলনা মেট্রোসহ নয় উপজেলায় ৬৫ হাজার ৭৭৮ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে অধিকাংশ জমির ধান পেকে গেছে। ইতোমধ্যে ৪৮ শতাংশ ধান কাটা হয়েছে। আর বাকি ৫২ শতাংশ এখনও কাটার অপেক্ষায় রয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে কাটা ধানের অন্তত ৫ শতাংশ পানিতে ভিজে গেছে।

সাজিয়ারা গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তার চার বিঘা জমির ধান এখনো পানিতে ভাসছে। আশপাশের খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নামছে না, ফলে বাধ্য হয়ে সেচ পাম্প ব্যবহার করে পানি সরানোর চেষ্টা করছেন তিনি।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের কৃষক রুহেল মোল্লা। বললেন, ‘আট বিঘা জমির ধান কেটে শুকানোর জন্য বিলে রেখে দিয়েছিলেন কিন্তু নিচু জমির ধান বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হচ্ছে।’

তবে আজ শনিবারের রোদে কিছুটা পানি কমেছে বলে জানান তিনি।

এ বিষয়ে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নজরুল ইসলাম খান বলেছেন, ‘নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় ঠিকমতো পানি নিষ্কাশন হচ্ছে না। অল্প বৃষ্টিতেই খাল-বিলে পানি জমে যাচ্ছে। কয়েক দিনের বৃষ্টিতে কাটা ধানের একটি অংশ ভিজে গেছে। তবে কৃষকরা ভাসমান ধান ঘেরের আইল ও উঁচু জমিতে তুলে রক্ষার চেষ্টা করছেন।’

কৃষকভাসমান ধানস্বপ্ন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise