প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কোনও এলাকায় সাপের খবর পেলেই ছুটে যান মনির

রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধিপ্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫২
কোনও এলাকায় সাপের খবর পেলেই ছুটে যান মনির

ছবিঃ আগামীর সময়

সাপকে সাধারণত বিষধর প্রাণী হলেও তারা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় অবদান আছে সাপের। ইঁদুর শিকার করে তারা উপকার করে কৃষকের। তবুও অজ্ঞতার কারণে সাপ দেখলেই পিটিয়ে হত্যা করে মানুষ।

সাপকে নিয়ে প্রচলিত আছে অনেক কুসংস্কার। এই ভয় ও কুসংস্কারের বিপরীতে দাঁড়িয়ে সাপ রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন মনির হোসেন। প্রাণনাশের ঝুঁকি থাকা সত্ত্বেও গত দুই বছরে তিনি ৮৬টি সাপ উদ্ধার করে অবমুক্ত করেছেন । চিকিৎসা দিয়েছে ৫টি আহত সাপকে। বর্তমানে আরও দুটি সাপের চিকিৎসা চলছে। সাপগুলো সুস্থ হলে বন বিভাগের সহযোগিতায় অবমুক্ত করা হবে বলে জানালেন তিনি ।

দীর্ঘদিন ধরে সাপ নিয়ে কাজ করছে মনির। সাপ নিয়ে কোনো ফোন পেলেই ঘটনাস্থলে ছুটে গিয়ে সেটি উদ্ধার করে

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর পূর্বপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন (২৮)। পড়াশোনার জন্য ২০১৭ সাল থেকে অবস্থান করছেন মাদারীপুর জেলায়। মাদারীপুর সরকারি কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা পাশাপাশি বর্তমানে থাকেন শহরের ২নং শকুনি এলাকায় ভাড়া বাসায়। পরিবারে ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি সপ্তম।

মনির জানান, পঞ্চগড়ে “ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বরিশাল বন বিভাগের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন সাপ উদ্ধারে। এরপর থেকেই শুরু করেন সাপ সংরক্ষণের কাজ । গত দুই বছরে তিনি মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও কুড়িগ্রামসহ বিভিন্ন জেলা থেকে বিষধর খৈয়া গোখরা, পদ্ম গোখরা ছাড়াও নির্বিষ বেত আঁচড়া, দাঁড়াশ ও কালনাগিনীসহ নানা প্রজাতির ৮৬টি সাপ উদ্ধার করেছেন বলে জানান মনির হোসেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, কুড়িগ্রামের রৌমারী থেকে একটি অসুস্থ অজগর সাপ উদ্ধার করে চিকিৎসা দিয়ে বন বিভাগের মাধ্যমে অবমুক্ত করা হয়েছে। বর্তমানে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের জাজিরা এলাকা থেকে উদ্ধার করা দুটি দাঁড়াশ সাপের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।

মনিরের ভাষ্যমতে, কোনো এলাকায় সাপের খবর পেলেই ছুটে যান সেখানে। সাপকে নিরাপদে উদ্ধার করে অবমুক্ত করা হয় বন বিভাগের পরামর্শ অনুযায়ী। কাউকে সাপে কাটলে ওঝা নয়, দ্রুত হাসপাতালে নেওয়ার বিষয়ে সচেতন করার কাজও করছেন নিয়মিত।

’দীর্ঘদিন ধরে সাপ নিয়ে কাজ করছে মনির। সাপ নিয়ে কোনো ফোন পেলেই ঘটনাস্থলে ছুটে গিয়ে সেটি উদ্ধার করে’, বলছিলেন মাদারীপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রাহাত হোসেন।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও জানালেন একই তথ্য। তার ভাষ্য, নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। সাপ ধরে আবার চিকিৎসা করছে—এটা সত্যিই অবাক করার মতো।

মাদারীপুর বন বিভাগের জেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানালেন, মনির প্রশিক্ষণপ্রাপ্ত এবং দক্ষতার সঙ্গে সাপ উদ্ধার ও অবমুক্ত করছেন। এইকাজে বন বিভাগ থেকেও তাকে সহায়তা করা হয়। সাপ সম্পর্কে মানুষের ভুল ধারণা দূর করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে চান মনির। তার মতে, সাপ মারলে নয়, সাপ বাঁচালেই প্রকৃতির উপকার হয় যোগ, বলেন এই বন কর্মকর্তা।

মাদারীপুরসাপপ্রকৃতির ভারসাম্য
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise