প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হাওরে ফসলের সঙ্গে ডুবেছে কৃষকের স্বপ্নও

কিশোরগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:১৪
হাওরে ফসলের সঙ্গে ডুবেছে কৃষকের স্বপ্নও

ছবি: আগামীর সময়

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওরাঞ্চলে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। জেলায় এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে ১০ হাজার ৩৫ হেক্টর বোরোধানের জমি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইটনা উপজেলা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই ক্ষতির হিসাব পাওয়া গেছে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত। বৃষ্টিপাত আর না বাড়লে বড় ধরনের বিপর্যয় কিছুটা এড়ানো যেতে পারে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের পানির চাপে প্লাবিত হয়েছে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। এতে ডুবে যায় পাকা ও আধাপাকা বোরো ধানের হাজার হাজার হেক্টর জমি। এর মধ্যে ইটনা উপজেলাতেই নষ্ট হয়েছে প্রায় ৩ হাজার হেক্টর জমির ধান। উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে অষ্টগ্রাম উপজেলাতেও।

ধান কাটার মৌসুমে এমন আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন কৃষকরা। ক্ষেত থেকে ধান তুলতে পারেননি অনেকেই। আবার যারা কেটে খলায় তুলেছিলেন, সমস্যায় পড়েছেন তারাও। টানা বৃষ্টি ও রোদের অভাবে ধান শুকাতে না পারায় পচন ধরেছে এবং কোথাও কোথাও চারা গজিয়েছে।

অষ্টগ্রামের পূর্বাঞ্চলের কৃষক মো. রিপন খান জানিয়েছেন, ১০ একর জমির মধ্যে মাত্র ২ একর ধান কাটতে পেরেছেন তিনি। বাকি জমি পানির নিচে। পড়তে হচ্ছে শ্রমিক সংকটে। ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে প্রতিজন শ্রমিককে। বছরে একমাত্র ফসল নষ্ট হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

এদিকে সরকারের উদ্যোগে জেলায় শুরু হয়েছে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩৩০ মেট্রিক টন ধান সংগ্রহের। যা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
সরকার নির্ধারিত দরে কেনা হবে প্রতি কেজি ধান ৩৬ টাকা বা প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকায়। তবে গ্রহণ করা হবে না ভেজা বা নিম্নমানের ধান। একজন কৃষক সর্বোচ্চ ৭৫ মণ পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন এবং লেনদেন হবে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে।

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেছেন, ‘পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্ক থাকতে বলা হয়েছে সবাইকে।’ আগেই দ্রুত ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত ৬১ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে ক্ষতিগ্রস্ত হাওর উপজেলাগুলোতে। আর পুরো জেলায় এ হার ৪৯ শতাংশ। প্রায় ৩৬ হাজারে দাঁড়িয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা। তাদের তালিকা তৈরি করে পাঠানো হচ্ছে মন্ত্রণালয়ে। সহায়তা পৌঁছে দেওয়া যায় দ্রুত।

হাওরকিশোরগঞ্জবৃষ্টিকৃষকবোরো ধানপানিজলাবদ্ধতাআগাম বন্যা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise