প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আধিপত্যের সংঘর্ষে নিঃস্ব অন্তত ২০ পরিবার

বাগেরহাট প্রতিনিধিপ্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৭:০৭
আধিপত্যের সংঘর্ষে নিঃস্ব অন্তত ২০ পরিবার

সংগৃহীত ছবি

বাগেরহাটের চিতলমারী-পাটগাতি সড়কে মাঝামাঝি এলাকায় চিংগড়ী গ্রাম। একপাশে শেখপাড়া, অন্যাপাশে বিশ্বাসপাড়া। শুক্রবার সকালে গ্রামে দেখা গেল, সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ইটের ভাঙা অংশ। শেখপাড়ার দিকে এগোতেই নাকে এলো পোড়া গন্ধ। বসতঘরগুলো যেন এক একটা ধ্বংসস্তুপ। সামনে বসে বিলাপ করছেন এসব বাড়ির লোকজন।

বৃহস্পতিবার রাতে শেখ গ্রুপ ও বিশ্বাস গ্রুপের তিন ঘণ্টার সংঘর্ষে সর্বস্ব খুইয়েছে এ গ্রামের অন্তত ২০টি পরিবার। নিহত হয়েছেন শেখ বাড়ির এক যুবক। শুক্রবার সেখানে থমথমে পরিস্থিতি। টহল দিতে দেখা গেছে পুলিশকে।

শেখ ও বিশ্বাস গ্রুপের মধ্যে মধুমতি নদীর চর দখল ও আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। প্রায়ই ঘটে সংঘর্ষ, প্রাণহানির ঘটনাও নতুন নয়। স্থানীয়দের কথায় জানা গেল এ তথ্য। সবশেষ বৃহস্পতিবারের সংঘর্ষে পথে বসেছে শেখপাড়ার কয়েক পরিবার।


শুক্রবারের আলো ফুটতে স্পষ্ট হয়ে উঠেছে সেসব ক্ষতচিহ্ন। প্রতিপক্ষের হামলায় বসতঘরের পাশাপাশি খুঁটি পুড়ে যাওয়ায় গোটা গ্রাম এখন বিদ্যুতবিচ্ছিন্ন।

পোড়া ঘরের সামনে বিলাপ করছিলেন লিয়াকত শেখ। ‘আগুন দিয়ে আমার সব শেষ করে দিয়েছে। কী খাব, কী করব কিছুই জানি না।’ 

‘প্যারালাইজড স্বামীকে নিয়ে অসহায় অবস্থায় আছি। ঋণ করে আনা ধানও পুড়ে গেছে’- বলছিলেন মনোয়ারা বেগম।

আগুন দেয়ার পাশাপাশি কয়েক বাড়িতে ভাঙচুর ও লুটপাতও হয়েছে বলে জানালেন কয়েকজন। শেখপাড়ার জয়নব বেগমের অভিযোগ, ঘর মেরামতের জন্য ধার করে নেওয়া ৫০ হাজার টাকা লুট হয়েছে। পুড়ে গেছে তার গবাদিপশুও। পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়ে লুট করা হয়েছে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ- বলছিলেন বাবলু শেখ।


ক্ষতিগ্রস্তদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে শেখপাড়ার আরিফ শেখ নামে এক যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় বিশ্বাস পরিবারের লোকজন তাকে ধারাল ‘ফুলকুচি’ দিয়ে আঘাত করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সন্ধ্যার পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিশ্বাসপাড়ার সাইদ বিশ্বাস ও সোহাগ মেম্বারের নেতৃত্বে প্রায় ৩০০ জনের একটি দল পরে শেখপাড়ায় হামলা চালায়।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত এই সংঘর্ষ ও হামলা চলে। এতে রাজিব শেখ (২৫) নামে এক যুবক নিহত এবং অন্তত ২৫ জন আহত হন। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আগুন নেভায়।

চিতলমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বললেন, আগুন নেভাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বলে কাজে খানিকটা বেগ পেতে হয়েছে। চার ইউনিটের চেষ্টায় পরে নেভানো গেছে আগুন। ততক্ষণে ২০ থেকে ২৫টি ঘর পুড়ে গেছে।


পাল্টা হামলার আশঙ্কায় শুক্রবার ঘর থেকে মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা গেছে বিশ্বাসপাড়ার লোকজনকে। শেখপাড়া থেকে হামলার হুমকি আসছে বলে অভিযোগ তাদের।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম হোসেন গোটা ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহত রাজিবের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা আছে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। আহতদের অনেকে ওই হাসপাতালে ভর্তি।

হামলায় জড়িত সন্দেহে সৌরভ বিশ্বাস (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানালেন পুলিশ কর্মকর্তা শামীম।

সংঘর্ষবাগেরহাটঅগ্নিসংযোগআধিপত্য বিস্তার
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise