সিলেট
অভিযানে জব্দ বালু, ১০ নৌকা ধ্বংস

ছবি: আগামীর সময়
সিলেটের জৈন্তাপুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ বালু। এ সময় ধ্বংস করা হয় ১০টি নৌকা।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় এ অভিযান চালান জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব।
অভিযানে অবৈধভাবে উত্তোলন করা প্রায় সাড়ে ১২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পরে জব্দ করা বালু বিক্রি করা হয় উন্মুক্ত নিলামে।
এদিন উপজেলার আলুবাগান এলাকায় পরিবেশ আইন লঙ্ঘন করে টিলা কেটে লাল পাথর মজুদ রাখার দায়ে ময়নামতি স্টোন ক্রাশারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলি রানী দেব জানান, অবৈধ বালু উত্তোলন, পরিবেশ ধ্বংস এবং সরকারি নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে চলবে এ অভিযান। পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।



