গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
গাজীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই শিশুর মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম।
মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ৯ মাস বয়সী ছেলে রাইয়ান ও শ্রীপুর উপজেলার মাওনা এলাকার কুকর মিয়ার ৫ মাস বয়সী ছেলে সিফাত।
আজ সোমবার সকালে হাসপাতালের পরিচালক জানান, কয়েক দিন আগে হামের উপসর্গ নিয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল শিশু দুটিকে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।



