প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মা‌নিকগ‌ঞ্জ

সেচের মৌসুমে সংকট, বোরোর ফলনে শঙ্কা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৪
সেচের মৌসুমে সংকট, বোরোর ফলনে শঙ্কা

ছবি: আগামীর সময়

দেশজুড়ে জ্বালানি তেলের সংকট মাসখানেক ধরে। এর সঙ্গে এখন জুটেছে লোডশেডিং। দুয়ে মিলে বেশ ভুগছেন মানিকগঞ্জের সাটুরিয়ার কৃষকরা। সেচের মৌসুমে পর্যাপ্ত ডিজেল ও বিদ্যুতের অভাবে ফলন বিপর্যয়ের দুশ্চিন্তা পেয়ে বসেছে তাদের। 

উপজেলা কৃষি অ‌ফিসের তথ্য- এখন চলছে খ‌রিপ-১ বা গ্রীষ্মকালীন মৌসুম। মাঠে আছে বোরো ধান ও র‌বির ফসল। উপজেলায় এ বছর ৫ হাজার ৩৫০ হেক্টর জ‌মিতে বোরোর আবাদ হয়েছে। ধানগাছ থেকে এখন বের হচ্ছে ছড়া। এই মৌসুমটি সেচনির্ভর কৃষিকাজের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 

স্থানীয় কৃষকরা বলছেন, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ ও বাজারে ডিজেলসংকটে প্রয়োজনের অর্ধেক পরিমান সেচও তারা দিতে পারছেন না। অনেক জমিতে পানির অভাবে ধানের চারা শুকিয়ে যাওয়ার উপক্রম।

লোডশেডিং থাকায় সাত বিঘা জমিতে ঠিকমতো পা‌নি দিতে পারছেন না বাগবাড়ির কৃষক তমছের আলী। তিনি আছেন ফলন বিপর্যয়ের আশঙ্কায়।

‘ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়-আসে। আবার একটু বাতাস ছাড়লেই ঝড় না হলেও কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ রাখে। এভাবে তো ফলন হবে না’- অভিযোগ উপজেলার শিমুলিয়ার কৃষক বাবুল হোসেনের। তিনি এবার ২৭ বিঘা জমিতে ধানের আবাদ করেছেন। 

উপজেলার তিল্লীর চরে পাঁচ বিঘা জ‌মিতে বোরোর আবাদ করেছেন মো. আ‌লী। সেচের জন্য স্থাপন করেছেন ডিজেলচা‌লিত শ্যালো মেশিন। 

‘আগে এলাকার দোকান থেকে ডিজেল কিনে সেচ চালালেও মাসখানেক ধরে ডিজেলের চরম সংকট।মা‌নিকগঞ্জ পাম্পে গিয়ে কয়েক ঘণ্টা লাইনে দা‌ড়িয়ে ১০ লিটার ডিজেল পাওয়া যায়। যা দি‌য়ে মাত্র একদিন সেচ দেওয়া যায়। সেচের অভাবে ধান লাল হয়ে শু‌কিয়ে যাচ্ছে’- আতঙ্কিত এই কৃষক।

উপজেলার বা‌লিয়া‌টি ইউনিয়নের ভাটারা গ্রামে বোরো মৌসুমে সেচ দেওয়ার জন্য বিএডিসির (‌ডিপ) গভীর নলকুপ প‌রিচালনা করেন জ‌হির আলী (৬০)। গ্রামের প্রায় দেড়শ বিঘা জমিতে পানি দেন তিনি।

‘প্রতি‌দিন যেখানে ৫০ বিঘা জ‌মিতে পানি দিতাম, সেখানে লোড‌শে‌ডিংয়ের কারণে পাঁচ বিঘা জ‌মিতেও পানি দিতে পারছি না। জমির মা‌লিকরা প্রতি‌নিয়ত সেচ দিতে না পারায় ধান নষ্ট হওয়ার অ‌ভিযোগ নিয়ে আমার সঙ্গে তর্কে জড়াচ্ছেন’- বিপাকে জহির আলী।

‘উপজেলায় আজকে বিদ্যুতের চা‌হিদা ১৩ মেগাওয়াট, কিন্তু আজ‌ বরাদ্দ ৪ মেগাওয়াট। লোডশেডিং দিয়ে দিয়ে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। লোডশেডিংয়ের কারণে সেচ ব্যাহত হওয়ায় প্রতি‌নিয়ত কৃষকরা আমাদের অ‌ভিযোগ কেন্দ্রগুলোতে ফোন করছেন’- অপারগতা স্বীকার সাটু‌রিয়া পল্লী বিদ্যুৎ জোনাল অ‌ফিসের ‌ডি‌জিএম ওয়া‌লিউর রহমানের।

সাটু‌রিয়ার উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের তথ্য- ‌চল‌তি মৌসুমে ফসলের জ‌মিতে সেচ দেওয়ার জন্য উপজেলায় গভীর নলকুপ (ডিপ) আছে ৩৭টি, বিদ্যুৎচা‌লিত সেচ পাম্প ৮০৭‌টি ও ডিজেলচা‌লিত অগভীর সেচযন্ত্র আছে ২হাজার ১৭৭‌টি।

‘বিদ্যুৎ ও তেলের সংকটে এ সময় সেচ কম দিলে হেক্টরপ্রতি ফলন কমে যাবে, পর্যাপ্ত ‌সেচ না পেলে ধানে চিটা হয়ে যাবে।’

সাটু‌রিয়া উপজেলায় কেবল একটি পাম্প থেকে ডিজেল সরবরাহ হয় একদিন পর পর। প্রয়োজ‌নের তুলনায় তা অনেক কম- জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম।

‘আমরা কৃষ‌কদের সেচের কাজ সচল রাখতে ডিজেল উত্তোলনের জন্য প্রত্যয়নপত্র দি‌চ্ছি। ফসলের ফলন বিপর্যয় ঠেকাতে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে যা‌চ্ছি।’

লোডশেডিংকৃষিসেচডিজেল সংকট
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise