প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘আমার পোলাডারে আইনা দে, কেডা কইবে মা খাইছো’

মাদারীপুর প্রতিনিধিপ্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১৮:২১
‘আমার পোলাডারে আইনা দে, কেডা কইবে মা খাইছো’

সংবাদ সম্মেলনে কেঁদে কেঁদে কথা বলছেন আলভীর মা। ছবিঃ আগামীর সময়

আলভীর স্বপ্ন ছিল একদিন নিজের ভাগ্য বদলাবে— হাসি ফোটাবে পরিবারের মুখে। সেই স্বপ্নই হয়ে উঠল তার জীবনের বড় ফাঁদ। ১৮ দিন ধরে নিখোঁজ আলভী। তার সন্ধান ও দোষীদের বিচার দাবিতে বুধবার (২২ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলন করেছে পরিবার।

ইতালিতে বৈধভাবে কাজের সুযোগের আশ্বাসে দালালের সঙ্গে ‍চুক্তি হয় ২১ লাখ টাকা। নেওয়া হবে বিমানে। পরে ২০২৫ সালের ১৫ অক্টোবর পুরো টাকা পরিশোধ করে আলভীর পরিবার। এর চার দিন পর ১৯ অক্টোবর আকাশপথে সৌদি নেওয়ার পরই বদলে যায় সবকিছু। প্রতিশ্রুতির সেই ইউরোপযাত্রা আর বাস্তব হলো না— বরং আলভীকে নিয়ে যাওয়া হয় লিবিয়ায়, যেখানে শুরু হয় তার অজানা, ভয়ংকর বন্দিজীবন।

পরিবার জানায়, লিবিয়া নেওয়ার পর আলভীর ওপর চালানো হয় নির্যাতন। সেই নির্যাতনের আর্তনাদ অডিও বার্তার মাধ্যমে পরিবারের কাছে পাঠিয়ে চাওয়া হয় মুক্তিপণ। বাধ্য হয়ে গত ৪ নভেম্বর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আরও ২২ লাখ টাকা দেয় পরিবার। এরপরও আরও অর্থ দাবি করা হলে তা দিতে অস্বীকৃতি জানায় তারা। এতে ক্ষিপ্ত হয়ে গত ৪ এপ্রিল থেকে আলভীর সঙ্গে পরিবারের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে পাচারকারী চক্র।

নিখোঁজ আলভী খানের বাড়ি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামে। তার বাবা এমদাদ হোসেন খান। এ ঘটনায় অভিযুক্ত রাতুল হাওলাদার (২৮)। তার বাড়ি ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুল গ্রামে। রাতুলের বাবা সরোয়ার হাওলাদার।

‘ওর (আলভী) বাপে ভ্যান চালাইয়া সংসার চালায়। আমরা অনেক ঋণ করছি, কিস্তিতে টাকা আনছি। এহন টাহাগুলো কেমনে দিমু? আমাগো তো খাইতেই কষ্ট। দালাল আমার পোলারে টাকার লাইগা অনেক মারছে। টাকা নিতে না পারায় এহন আমার ছেলের কোনো খোঁজ-খবর নাই। তোরা আমার পোলাডারে আইনা দে, একটু কথা কওয়াই দে। কেডা কইবে মা খাইছো। আর কেউ কইবে না মা খাইছো’— বিলাপ করতে করতে এভাবেই কথাগুলো বলছিলেন আলভীর মা সুইটি বেগম।

এ ঘটনায় গত ১৯ এপ্রিল রাতুল হাওলাদারসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করেছেন আলভীর বাবা। নিখোঁজ ছেলের সন্ধান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘আলভী নামের যুবককে লিবিয়ায় আটকে রেখে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার হয়েছে প্রধান আসামি রাতুল হাওলাদার। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।’

লিবিয়ামাদারীপুরইতালিনিখোঁজ আলভী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise