মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

জুয়েল আহমদ ইমন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ইলেকট্রিশিয়ানের। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনা ঘটে উপজেলার আরেঙ্গাবাদ গ্রামে।
মৃত ইলেকট্রিশিয়ানের নাম জুয়েল আহমদ ইমন (২২)। তিনি উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রামের আব্দুল মালিক বাদাই মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান।
স্থানীয়দের বরাতে তিনি জানান, উপজেলার আরেঙ্গাবাদ গ্রামের এক ব্যক্তির বাড়িতে বিদ্যুৎলাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন জুয়েল আহমদ ইমন। পরে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মো. মনিরুজ্জামান আরও জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



