প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ট্রাকের ধাক্কায় ‘প্রাণহানির খবরে’ চালককে পিটিয়ে হত্যা

সালথা (ফরিদপুর) প্রতিনিধিপ্রকাশ: ০২ মে ২০২৬, ১৫:০০
ট্রাকের ধাক্কায় ‘প্রাণহানির খবরে’ চালককে পিটিয়ে হত্যা

ছবি: আগামীর সময়

বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় নিহত ২০ জন। এমন খবর ছড়ালো ফেসবুকে পোস্ট হওয়া এক ভিডিওতে। এরইমধ্যে লোকমুখে এলাকায় চাউর এ তথ্য। উত্তেজিত লোকজন ট্রাক আটকে পিটিয়ে হত্যা করল চালককে। মারধরে গুরুতর আহত দুই হেলপার। তবে ২০ জন নিহতের কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি কেউ। 

ফরিদপুরের নগরকান্দায় শুক্রবার রাতের ঘটনা এটি। নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ। 

নিহত ট্রাকচালক হলেন মো. হান্নান শেখ (৪৫)। তার বাড়ি বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগেই মারা গেছেন হান্নানের স্ত্রী। তাদের তিন বছরের সন্তান এখন এতিম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পাওয়া গেছে ঘটনার একটি বিবরণ। শুক্রবার রাত ৯টার দিকে সালথা বাজার থেকে রসুলপুর হয়ে সদরের দিকে যাচ্ছিল ট্রাকটি। পথে গট্টি, রসুলপুরসহ আশপাশের এলাকায় একাধিক পথচারীকে এটি ধাক্কা দেয় বলে জানতে পারেন স্থানীয়রা। মোটরসাইকেলে কয়েকজন ধাওয়া দিলে ট্রাকটি তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুন হাটখোলা এলাকায় একটি দোকানে গিয়ে ধাক্কা দেয়। 

ততক্ষণে লোকমুখে ও ফেসবুকে দেয়া সেই ভিডিওতে প্রচার হয়, ২০ জনকে পিষ্ট করে এসেছে ট্রাকটি। উত্তেজিত লোকজন দোকানের সামনে ট্রাকচালক ও দুই হেল্পারকে মারধর করে।

ঘটনাস্থলে ছুটে যান নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহতদের পাঠান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যান ট্রাকচালক হান্নান। দুই হেলপার সেখানে চিকিৎসাধীন।

ট্রাকের ধাক্বায় আহত কয়েকজন স্থানীয় হাসপাতাল ও ফরিদপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছে বলে শুনেছেন তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া। জানেন না তাদের পরিচয়। ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এর আগেই জনতা তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করে। ট্রাকের ধাক্কায় কেউ নিহত হয়নি, তবে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। ফেসবুকে গুজবের কারণে এসব ঘটল।’ 

আহত ছয় থেকে সাতজনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসানের ভাষ্য, ‘কারা ফেসবুকে লাইভ চালিয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ পর্যন্ত কয়েকজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সব বিষয় নিয়েই তদন্ত করছি। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা দেয়া হয়নি। এজাহার পেলেই মামলা নেওয়া হবে।’

ফরিদপুরপিটিয়ে হত্যাট্রাক দুর্ঘটনা
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise