প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদের ছুটিতে বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড়

মানিকগঞ্জ প্রতিনিধিপ্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:৫০
ঈদের ছুটিতে বালিয়াটি জমিদার বাড়িতে দর্শনার্থীদের ভিড়

ছবিঃ আগামীর সময়

ঈদের দ্বিতীয় দিনে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়িতে ঢল নেমেছে দর্শনার্থীদের। হাজারো মানুষের পদচারণায় প্রাচীন এই স্থাপত্যে সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর, প্রাণচঞ্চল পরিবেশ।

রবিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে মুখর পুরো প্রাসাদ চত্বর। কেউ প্রিয়জনদের সঙ্গে স্মৃতিবন্দী হচ্ছেন, কেউ ব্যস্ত সেলফিতে, আবার কেউ পরিবার নিয়ে ঘুরে ঘুরে দেখছেন জমিদার আমলের নিদর্শনগুলো। শিশুদের হাসি-খুশিতে পুরো এলাকা যেন এক মিলনমেলায় রূপ নিয়েছে।

‎প্রাসাদের ভেতরে সংরক্ষিত জমিদারদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র যেমন কাঠের চেয়ার, আয়না, লোহার সিন্দুক, খাট, হারিকেনসহ নানা ঐতিহ্যবাহী সামগ্রী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। তবে এসব জিনিস স্পর্শ করা বা বসে ছবি তোলা নিষিদ্ধ রয়েছে। একইসঙ্গে প্রাসাদের নির্দিষ্ট অংশে ছবি ও ভিডিও ধারণেও রয়েছে বিধিনিষেধ, যা তদারক করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

দর্শনার্থীদের মধ্যে নাহিদ হাসান বলেন, পরিবার নিয়ে ঘুরতে এসে প্রাসাদের দৃষ্টিনন্দন কারুকাজ দেখে মুগ্ধ হয়েছেন। নাজমুল হাসান জানান, ঈদের কারণে ভিড় থাকলেও জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করে দারুণ সময় কাটিয়েছেন।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবছর ঈদে পরিবার নিয়ে এখানে আসা তাদের এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে।

‎টাঙ্গাইলের নাগরপুর থেকে আসা লাবনী শারমিন বলেন, পরিবেশটি আনন্দমুখর হলেও দর্শনার্থীদের জন্য মানসম্মত শৌচাগারের অভাব রয়েছে, যা সমাধানের দাবি জানান তিনি। কলেজছাত্রী জেসমিন সুলতানা নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ভিড়ের মধ্যে কিছু অসাধু ব্যক্তির অশালীন আচরণ দর্শনার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

‎জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, বালিয়াটি জমিদার বাড়ি দেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। ঈদের সময় দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায়, তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে স্থাপনাটির সংরক্ষণ ও সংস্কার কার্যক্রম চলছে বলেও তিনি উল্লেখ করেন।

‎প্রায় দুই শতাব্দী পুরোনো এই জমিদার বাড়িটি প্রায় ১৬ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সাতটি দক্ষিণমুখী প্রাসাদের সমন্বয়ে গড়ে ওঠা এই স্থাপনাটি উনবিংশ শতকের রেনেসাঁধর্মী স্থাপত্যশৈলীর একটি অনন্য নিদর্শন। একসময় জমিদারদের প্রশাসনিক ও আবাসিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই প্রাসাদের সামনের অংশে ছিল দাপ্তরিক কার্যক্রম, আর পেছনের অংশে ছিল অন্দরমহল।

‎ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হওয়া মানুষের কাছে বালিয়াটি জমিদার বাড়ি এখন এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।

মানিকগঞ্জদর্শনার্থীবালিয়াটি জমিদার বাড়ি
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise