প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পদবঞ্চিতদের স্লোগান

‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’

রাঙ্গামাটি প্রতিনিধিপ্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫৯
‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’

নতুন কমিটি বাতিলের দাবিতে রাঙামাটিতে ছাত্রদলের একাংশের বিক্ষোভ। ছবি: আগামীর সময়

রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। টাকার বিনিময়ে পদ দেওয়া, বিবাহিত ও অছাত্রদের গুরুত্বপূর্ণ পদে রাখার অভিযোগ তুলে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা।

গতকাল শনিবার রাতে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের অভিযোগ, জেলা কমিটির সাধারণ সম্পাদক করা হয়েছে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ককে। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পরিচিত নন। এ ছাড়া কমিটিতে বিবাহিত ও অন্তর্ভুক্ত করা হয়েছে অছাত্রদেরও।

এর প্রতিবাদে আজ রবিবার সকালে পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে তারা কাঠালতলি বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয় এবং সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। এ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের বিরুদ্ধে টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগ তুলেও দেওয়া হয় বিভিন্ন স্লোগান। বিক্ষোভে তারা স্লোগান দেন ‘টাকা লাগলে টাকা নে, নতুন করে কমিটি দে’।

আরও পড়ুন

কুমিল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

০৩ মে ২০২৬

বিক্ষোভের কারণে বন্ধ হয়ে পড়ে বিএনপি কার্যালয়ের সামনে প্রধান সড়কের দুই পাশে যান চলাচল। আন্দোলনকারীরা জানিয়েছেন, কমিটি বাতিলের আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবে তারা।


বিক্ষোভে ঘোষিত কমিটির সহসভাপতি নূর তালুকদার মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাভেদ, যুগ্ম সম্পাদক মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন এবং প্রচার সম্পাদক আব্দুল আহাদকেও উপস্থিত থাকতে দেখা যায়।

সহসভাপতি নূর তালুকদার মুন্না বলেছেন, ‘রাজস্থলী থেকে এনে যাকে সাধারণ সম্পাদক করা হয়েছে, তিনি রাঙামাটি শহরের নেতাকর্মীদের চেনেন না। তাকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’

যুগ্ম সম্পাদক পারভেজ হোসেন সুমন অভিযোগ করে বলেছেন, টাকা ও আইফোনের বিনিময়ে কমিটি গঠনের তথ্য তারা পেয়েছেন। সংগঠনকে শক্তিশালী করতে হলে নিয়মিত ছাত্রদের নিয়েই কমিটি দিতে হবে। বর্তমান কমিটি বাতিলের দাবিও জানান তিনি।

অন্যদিকে নতুন কমিটির সভাপতি অলি আহাদ বলেছেন, ‘ছাত্রদল একটি বড় সংগঠন হওয়ায় সবাইকে একসঙ্গে সন্তুষ্ট করা সম্ভব নয়। যারা কাঙ্ক্ষিত পদ পাননি, তারা ক্ষোভ প্রকাশ করছেন।’ তবে সবাইকে সংগঠনের শৃঙ্খলা মেনে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

ছাত্রদলবিক্ষোভকমিটি ঘোষণাপদবঞ্চিত নেতাকর্মী
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise