প্রচ্ছদসর্বশেষইপেপার
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপ্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ২১:০৫
কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ

হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ভুক্তভোগী খাইরুন বেগম

পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা আদায় কেন্দ্র করে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে উঠেছে এ নির্যাতনের অভিযোগ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটে এ ঘটনা।

অভিযোগ রয়েছে, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা খাইরুন বেগমকে চুল ধরে টেনে-হিঁচড়ে কিল-ঘুসি ও তলপেটে লাথি মারা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে ভর্তি করান। বর্তমানে তিনি হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন।

খাইরুন বেগম জানান, গত বছর ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েত পাড়ি জমান তার স্বামী নজির মোল্লা। তবে বিদেশে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এখনো কোনো অর্থ পাঠাতে পারেননি তিনি। ফলে তিন সন্তান ও গর্ভের অনাগত সন্তান নিয়ে চরম অভাবের মধ্যে দিন কাটছিল তার। এর মধ্যেই কিস্তির টাকা আদায়ে নিয়মিত বাড়িতে এসে চাপ দিচ্ছিলেন এনজিওকর্মীরা। কষ্টের মধ্যেও দুটি কিস্তি পরিশোধ করেন খাইরুন বেগম।

ভুক্তভোগীর অভিযোগ, শনিবার দুপুরে ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেনসহ আরও তিনজন তার বাড়িতে এসে বকেয়া কিস্তি আদায়ে চাপ সৃষ্টি করেন। এ সময় ঘরে টাকা না থাকায় প্রবাস থেকে টাকা এলে পরিশোধ করবেন বলে জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে অফিসে নিয়ে গিয়ে বেঁধে রেখে হুমকি দেওয়া হয় টাকা আদায়ের।

খাইরুন বেগম আরও জানান, অসুস্থতার কথা জানালে নারী কর্মীরা গালমন্দ করতে শুরু করেন। একপর্যায়ে তাদের বাড়ি থেকে বের হয়ে যেতে বললে ম্যানেজার মনির চুলের মুঠি ধরে বাইরে টেনে নেওয়ার চেষ্টা করেন। তিনি দরজা আঁকড়ে ধরে থাকলে তাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। পরে নারী কর্মীরা এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারতে থাকেন। একপর্যায়ে তিনি বমি করলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম জানান, একটি সালিশ বৈঠকে থাকার সময় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় খাইরুনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তিনি জানান, অন্তঃসত্ত্বা একজন নারীকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আহত গৃহবধূর চাচি শাশুড়ি পরীবানুর ভাষ্য, বউমা অনেক অনুরোধ করে বলেছে, টাকা পাঠালেই কিস্তি পরিশোধ করবে। কিন্তু তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা এবং মারধর করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খাইরুনের ভাশুর রফিক মোল্লা জানান, প্রবাসে থাকা আমার ভাই টাকা পাঠাতে পারেনি এখনো। কিস্তি দিতে না পারায় তার স্ত্রীর ওপর নির্যাতন চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। আলট্রাসনোগ্রামে চার মাসের ভ্রূণ সুস্থ আছে। তবে ঝুঁকি এড়াতে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

এদিকে অভিযোগ অস্বীকার করে কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেন বলেছেন, আমরা তাকে শুধু অফিসে আসতে বলেছি। কোনো মারধরের ঘটনা ঘটেনি। তিনি দীর্ঘদিন ধরে কিস্তি বকেয়া রেখেছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের ভাষ্য, এ বিষয়ে এখনো কেউ আমাদের অবহিত করেনি। তবে ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীঅন্তঃসত্ত্বাশারীরিক নির্যাতন
    শেয়ার করুন:
    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    পশ্চিমবঙ্গজয়ী শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

    ০৭ মে ২০২৬, ০০:১৭

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    লাখো কৃষকের মাথায় হাত, লোকসান প্রায় ৯০০ কোটি টাকা

    ০৬ মে ২০২৬, ২৩:৪৭

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    মাঝখানের মানুষটির চিৎকার কেউ শোনে না

    ০৭ মে ২০২৬, ০১:০৬

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    রাজনৈতিক পালাবদলে কতটা নিরাপদ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ?

    ০৬ মে ২০২৬, ২৩:১৯

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    আশুলিয়ায় জিরানী ফুটওভার ব্রিজের সিঁড়ি বেহাল, ঝুঁকি নিয়ে পারাপার

    ০৭ মে ২০২৬, ০০:০০

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    খাদ্য সংকটে পানির দরে গরু বিক্রি করছেন সুনামগঞ্জের হাওরপারের কৃষকরা

    ০৭ মে ২০২৬, ০০:০৭

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    নড়াইলে বিনা পয়সায় পুলিশে চাকরি পেলেন ১৪ তরুণ-তরুণী, আনন্দে চোখে জল

    ০৭ মে ২০২৬, ০০:১২

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    সাটুরিয়ায় গ্রামবাসীর অর্থায়নে নির্মিত সেতুতে ঘুচল ১২ গ্রামের মানুষের দুর্ভোগ

    ০৬ মে ২০২৬, ২৩:৫৭

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    এবারও কি ঢাকা ডোবাবে পলিথিন

    ০৬ মে ২০২৬, ১০:০১

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ‘ঝাল ঝাল শুঁটকি না থাকলে মন ভরে না’

    ০৭ মে ২০২৬, ০৬:৩৪

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    সাতক্ষীরার বদরতলা-ব্যাংদহা সড়ক এখন প্রকৃতিপ্রেমীদের পছন্দের গন্তব্য

    ০৭ মে ২০২৬, ০০:০৩

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    বাংলাদেশ হাঁটছে উল্টো পথে

    ০৬ মে ২০২৬, ২৩:১৫

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    উন্নয়ন বরাদ্দে উচ্চাভিলাষ

    ০৭ মে ২০২৬, ০৯:০৩

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, ‘হানি ট্র্যাপ’ চক্রের দুই নারীসহ গ্রেপ্তার ৪

    ০৬ মে ২০২৬, ২৩:৫১

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যু, গয়না খুলে পালালেন স্বামী

    ০৭ মে ২০২৬, ০০:৪৬

    advertiseadvertise