দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
বাল্যবিয়ে নিবন্ধন করালেই নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল

ছবিঃ আগামীর সময়
‘বাল্যবিয়ে নিবন্ধন করালেই বাতিল করা হবে নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স। এ বিষয়ে সহ্য করা হবে না কোনো অনিয়ম।’
লালমনিরহাট সার্কিট হাউসে মতবিনিময় সভায় নিকাহ রেজিস্ট্রারদের উদ্দেশে এ কড়া বার্তা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (৪ এপ্রিল) নিবন্ধিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিয়ে নিবন্ধকদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।
ত্রাণমন্ত্রী দুলু বলেছেন, বাল্যবিয়ে সুন্দর জীবনের বাধা হয়ে দাঁড়ায় শুরুতেই। বয়স জালিয়াতির মাধ্যমে অনেকেই নিবন্ধন করছেন বিয়ের। যে রেজিস্ট্রার এমন কাজ করবেন সঙ্গে সঙ্গে তার লাইসেন্স বাতিল করে নেওয়া হবে আইনি ব্যবস্থা।
বিয়ের আগে বর ও কনের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ যাচাই করে প্রাপ্ত বয়স্ক পেলেই কেবল করা যাবে নিবন্ধন। কোনো চাপের মুখে বা কোনো প্রলোভনে বাল্যবিয়ে নিবন্ধন করা যাবে না বলে স্পষ্ট করেছেন ত্রাণমন্ত্রী।
‘কোথাও বাল্যবিয়ের খবর পেলেই স্থানীয় প্রশাসনকে অবহিত করে রুখে দিতে হবে’— যোগ করেন আসাদুল হাবিব দুলু।
উল্লেখ্য, সম্প্রতি ছোট পর্দার একসময়ের জনপ্রিয় মুখ শিশুশিল্পী ‘সিমরিন লুবাবার বাল্যবিয়ে’ নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয় আলোচনা-সমালোচনা। তবে পরে তিনি নিশ্চিত করেছেন, তার বিয়ে হয়নি; পারিবারিকভাবে ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে বাগদান। বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তাদের বিয়ে সম্পন্ন হবে।



