রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ছবিঃ আগামীর সময়
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিন শিশুর।
গত ২৪ ঘণ্টায় এই তিন শিশু মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস।
এ পর্যন্ত চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে রাজশাহীতে মারা গেল মোট ৪৮ জন শিশু।
আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২ টায় রামেক হাসপাতালের মুখপাত্র জানান, বর্তমানে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন রোগী। ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৩ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৫২ জন রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি পরামর্শ দেন, ‘হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি দ্রুত হাসপাতালে এনে চিকিৎসা দিতে হবে আক্রান্ত শিশুদের।’



